ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২:৩৫:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

উড়ন্ত বিমানে বাংলাদেশি নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

মালেকা বেগম

মালেকা বেগম

লেবানন থেকে দেশে ফেরার পথে উড়ন্ত বিমানে মৃত্যু হয়েছে প্রবাসী বাংলাদেশি এক নারী কর্মীর। হৃদরোগে আক্রান্ত হয়ে মালেকা বেগম নামে ওই নারী মারা যান।

বাংলাদেশে মালেকার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দূর্গাপুর গ্রামে। তার বাবার নাম হবিজ উদ্দিন ফকির।

লেবাননের রাজধানী বৈরুত থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হয়ে দেশে ফেরার পথে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে হৃদরোগে আক্তান্ত হন মালেকা বেগম। তার মৃত্যুতে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি মিসরে জরুরি অবতরণ করে।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে মালেকা বেগমসহ ৫০ জন প্রবাসী বাংলাদেশি কর্মী দেশের উদ্দেশে রওনা দেন। তারা সবাই দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচির আওতায় নিবন্ধিত কাগজপত্রবিহীন অবৈধ প্রবাসী ছিলেন।

গতকাল রোববার সকালে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের সময় নির্ধারিত ছিল। কিন্তু উড্ডয়নের প্রায় ২ ঘণ্টা পরেই মিসরের আকাশসীমায় মালেকা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, জানান শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন।