এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বিতরণ শুরু আগামীকাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৮ এএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ঢাকা বোর্ডের মূল নম্বরপত্র বিতরণ শুরু আগামী ১০ ডিসেম্বর। যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ওই সময়ে শিক্ষার্থীদের মূল নম্বরপত্র গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র বা ছাত্রীদের মূল নম্বরপত্র নিম্নে বর্ণিত সময় ও তারিখ অনুযায়ী বোর্ডের সনদ শাখা থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। এসব মূল নম্বরপত্র ১০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে সনদপত্র শাখার ৪নং ভবনের ৫ তলা থেকে সংগ্রহ করত হবে।
আরও জানানো হয়, টাঙ্গাইল ও ঢাকা জেলার মূল নম্বরপত্র পাওয়া যাবে ১০ ডিসেম্বর, নরসিংদী, ফরিদপুর জেলার মূল নম্বরপত্র পাওয়া যাবে ১১ ডিসেম্বর, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার মূল নম্বরপত্র পাওয়া যাবে ১৪ ডিসেম্বর, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার মূল নম্বরপত্র পাওয়া যাবে ১৫ ডিসেম্বর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার মূল নম্বরপত্র পাওয়া যাবে ১৭ ডিসেম্বর, রাজবাড়ী, গোপালগঞ্জ জেলার মূল নম্বরপত্র পাওয়া যাবে ১৮ ডিসেম্বর, গাজীপুর জেলার মূল নম্বরপত্র পাওয়া যাবে ২১ ডিসেম্বর এবং ঢাকা মহানগরের মূল নম্বরপত্র পাওয়া যাবে ২২ ডিসেম্বর।
অফিস আদেশে আরও বলা হয়, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মূল নম্বরপত্র গ্রহণ করার জন্য বিভাগওয়ারী কতজন ছাত্র বা ছাত্রী উত্তীর্ণ হয়েছে তার বিবরণসহ নিজে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রাধিকার পত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ মূল নম্বরপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা অধ্যক্ষ নিজের বা প্রেরিত প্রতিনিধির বেলায় উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির বা গভর্নিং বডি বা এ্যাডহক কমিটির সিদ্ধান্তের কপিসহ মূল নম্বরপত্র গ্রহণের জন্য আবেদনের ওপর ম্যানেজিং কমিটির সভাপতি বা গভর্নিংবডি বা এ্যাডহক কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় মূল নম্বরপত্র প্রদান করা সম্ভব হবে না। আরও উল্লেখ থাকে যে, স্কুল বা কলেজ প্যাডে কেন্দ্র কোড ও স্কুল বা কলেজ কোড অবশ্যই উল্লেখ থাকতে হবে।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

