ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:৫৪:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

এইচএসসি পরীক্ষা ৬ নভেম্বর শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ৬ নভেম্বর শুরু হচ্ছে ২০২২ সালের এইচএসসি পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, শেষ হবে ২২ ডিসেম্বর।

সোমবার এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রায় ১৫ লাখ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। অন্যান্য বছরের হিসেবে প্রতি বছর দেড় থেকে দুই লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন থেকে ঝড়ে পড়েন। সে অনুযায়ী ১৩ থেকে সাড়ে ১৩ লাখ ছাত্রছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহন করতে পারেন।

এদিকে বন্যা পরিস্থিতির কারণে পেছানো এসএসসি-সমমান পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে। এবারের এসএসসি পরীক্ষা ১৫ অক্টোবর পর্যন্ত নেয়া হবে। এরমধ্যে তত্ত্বীয় পরীক্ষা ১ অক্টোবর পর্যন্ত চলবে। এরপর ১০ থেকে ১৫ অক্টোবর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।