এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মাতাবে বাংলাদেশের ৪ তরুণী
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৪ এএম, ২ আগস্ট ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
এবারই প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে এশিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। যেখানে অংশগ্রহণ করছে এশিয়ার ১২টি ক্লাব। যার অংশ হওয়ার সুযোগ ছিল বাংলাদেশ নারী লিগের চ্যাম্পিয়ন দলের। যদিও বাংলাদেশ নারী লিগকে অপেশাদার বলে সেই সুযোগ নেয়নি বাফুফে।
তবে সেই সুযোগটা নিয়েছে ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসি। সেই সঙ্গে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মাতাতে বাংলাদেশ থেকে চার ফুটবলারকেও দলে ভিড়িয়েছে ভুটানের ক্লাবটি। বাংলাদেশ নারী দলের সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা পেয়েছেন এ সুযোগ।
অবশ্য বিদেশি ক্লাবের হয়ে বেশ কয়েক বছর ধরেই খেলছে বাংলাদেশের নারী ফুটবলাররা। অধিনায়ক সাবিনা খাতুন মালদ্বীপ ও ভারতের ক্লাবের হয়ে ঘরোয়া লিগে খেলার পর এবার খেলবেন ভুটানের হয়ে। সাবিনা খাতুনের পর কলকাতা ইস্টবেঙ্গলের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন সানজিদা আক্তার। সবশেষ মৌসুমে ইস্টবেঙ্গলের হয়ে দারুণ ফুটবল খেলে প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
বাংলাদেশ থেকে ভুটানের ক্লাবের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাওয়া চার ফুটবলারকে আগামী ১০-৩১ আগস্ট পর্যন্ত ছাড়পত্র দিয়েছে বাফুফে। প্রথমবারের মতো হতে যাওয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এ আসরে ‘ডি’ গ্রুপে রয়েছে রয়েল থিম্পু কলেজ এফসি। দলটি তাদের প্রথম ম্যাচ খেলবে ২৫ আগস্ট ইরানের বাম খাতুনের সঙ্গে। এরপর ২৫ আগস্ট দ্বিতীয় ম্যাচ তাদের প্রতিপক্ষ হংকংয়ের কিতচে স্পোর্টস ক্লাব।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা






