ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ৯:০১:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

একদিন তুমি আমার অনুপস্থিতি অনুভব করবে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১১ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২১ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুদূর আকাশ পানে চেয়ে আছেন তানজিন তিশা। বিরহ ভঙ্গিতে বসে আছেন একটি নৌকার ডেকে। আর ক্যাপশনে লিখেছেন, ‘উপস্থিতি অথবা অনুপস্থিতি?’ কিন্তু ছবির উপরে লেখাটি নজর কেড়েছেন নেটিজেনদের। তাতে লেখা- ‘একদিন তুমি আমার উপস্থিতি অথবা অনুপস্থিতি অনুভব করবে।’

আজ সোমবার সকালে তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রামে এমনই একটি ছবি পোস্ট করেন। তার এই ছবি ও ক্যাপশন নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল শুরু হয়েছে। কাকে উদ্দেশ করে তিনি এই পোস্ট দিয়েছেন? তা স্পষ্ট নয়।

এদিকে, সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘লোহার তরী’ ওয়েব সিরিজের কাজ নিয়ে  ব্যস্ত সময় পার করছেন তিশা। বর্তমানে বরিশালে কীর্তনখোলা নদীতে এর দৃশ্যধারণের কাজ চলছে। ঢাকা থেকে বরিশাল রুটের একটি লঞ্চে একরাতে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে ওয়েব ফিল্মটি।

প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শুটিং করছেন বলে জানিয়েছেন এই নির্মাতা। ধারণা করা হচ্ছে, আজ সকালে শুটিংয়ের ফাঁকে এভাবে ক্যামেরাবন্দি হয়েছেন তিশা।