ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৫৮:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

একাদশে ভর্তির আবেদন শুরু ৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ৩০ নভেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। দুই মাস ধরে এই ভর্তি কার্যক্রম চলবে। এরপর পহেলা ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে।

বুধবার (৩০ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ভর্তি আবেদন প্রক্রিয়া চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর। যারা প্রথম ধাপে সুযোগ পাবে না তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ চলবে ৯ ও ১০ জানুয়ারি। আর এই ধাপের ফল প্রকাশ করা হবে ১২ জানুয়ারি।

গতবারের মতো এবারও ভর্তির জন্য অনলাইনে xiclassadmission.gov.bd ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে। সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। আবেদন ফি বাবদ ১৫০ টাকা টেলিটক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। এবার একাদশ শ্রেণিতে সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সাড়ে ৮ হাজার টাকা।

যে প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী পাস করছে সেখানে কলেজ স্তর থাকলে ভর্তির ক্ষেত্রে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া যেসব শিক্ষার্থী এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছে তাদের আবেদনের শেষ তারিখ আলাদাভাবে ঠিক করা হবে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য ১ জানুয়ারি প্রকাশ করা হবে বলে জানা গেছে।


এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে বলেন, আগামী ১ ডিসেম্বর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে একটি সভা রয়েছে। সভা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।