একাদশে ভর্তি : ৯ দিনে ১২ লাখ আবেদন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১১ এএম, ২০ আগস্ট ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
প্রথম ধাপে একাদশে ভর্তির আবেদনের সময় শেষ হওয়ার পথে। রোববার (২০ আগস্ট) পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে গত ৯ দিনে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।
গত ১০ আগস্ট একাদশে ভর্তির প্রথম ধাপে অনলাইনে আবেদন শুরু হয়। মাঝে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আবেদন বন্ধ ছিল। অর্থাৎ শিক্ষার্থীরা প্রথম ধাপে ১০ দিন আবেদনের সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত গত ৯ দিনে ১২ লাখ ২২ হাজার ৮৮৫ শিক্ষার্থী অনলাইনে ভর্তির আবেদন করেছেন। তবে প্রাথমিক আবেদনের ফি পরিশোধ করেছেন ১২ লাখ ৩৭ হাজার ৩৯৭ জন। যারা ফি পরিশোধ করেছেন কিন্তু এখনও আবেদন করেননি, তাদের রোববার রাত ১১টার মধ্যে মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে। তবে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীরা ফলাফল পাওয়ার পর আবেদনের সুযোগ পাবেন। আগামী ২৮ আগস্ট পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।
এ বিষয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, যেসব শিক্ষার্থী ফি পরিশোধ করেছে, তারা হয়তো আজকের মধ্যেই ফরম পূরণ করে ফেলবে। এ ছাড়া যে চার লাখ শিক্ষার্থীর আবেদন আমরা পাইনি, তাদের অধিকাংশই ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পরই তারা ভর্তির আবেদন করবে বলে আশা করছি।
জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর দ্বিতীয় ধাপে ১২-১৪ সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপে ২০-২১ সেপ্টেম্বর আবেদন নেওয়া হবে। ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো পরীক্ষা নেওয়া হবে না।
এর আগে, গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এ ছাড়া সাড়ে ৩ লাখেরও বেশি শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।
ভর্তির আবেদন প্রক্রিয়া
xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। তবে, তার আগেই বিকাশের মাধ্যমে ১৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তারপর সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠান পছন্দ করে অনলাইনে সাবমিট করতে হবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

