একীভূত হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ৪ নভেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ আবারও এক করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই অনুশাসন দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ এবং ‘সুরক্ষা সেবা বিভাগ’-এর কাজের পরিধি, গুরুত্ব, এবং অধিকতর সমন্বয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় এই একত্রীকরণের নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ দুই বিভাগকে একত্রিত করার সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে, যাতে কাজের গতিশীলতা বৃদ্ধি পায়।
এই নির্দেশনার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিগগিরই একীভূতকরণের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে। একীভূতকরণের ফলে মন্ত্রণালয়ের নতুন নাম হবে শুধুমাত্র ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’, এবং এটি ১০টি সংস্থার দায়িত্বে থাকবে।
বর্তমানে জননিরাপত্তা বিভাগের অধীনে ছয়টি সংস্থা রয়েছে, যার মধ্যে রয়েছে পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। অন্যদিকে, সুরক্ষা সেবা বিভাগের অধীনে রয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে জননিরাপত্তা ও সুরক্ষা সেবা এই দুটি বিভাগ করেন। তখন জানানো হয়েছিল, কাজের সুবিধার্থে এ বিভাজন করা হয়েছে।
বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সিনিয়র সচিব হিসেবে মো. আবদুল মোমেন দায়িত্ব পালন করছেন।
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক











