ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৭:১১:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

একুশে পদকপ্রাপ্ত নাট্যশিল্পী লাকী ইনাম

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের নাট্যজগতের এক কিংবদন্তী অভিনয় শিল্পী লাকী ইনাম। নাট্যশিল্পে বিশেষ অবদানের জন্য এবছর সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০১৯’ পেয়েছেন তিনি। লাকী ইনাম একাধারে অভিনেত্রী, নাট্যকার ও নাট্য নির্দেশক। গত শতাব্দীর সত্তর ও আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি। বহুমাত্রীক চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন ব্যাপক প্রশংসা।

গুণি এই অভিনেত্রী যেমন টেলিভিশনের জনপ্রিয় মুখ তেমনি মঞ্চেও। তিনি অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের বহুব্রীহি, অয়োময় ও কোথাও কেউ নেইসহ আরো অন্য পরিচালকের অসংখ্য জনপ্রিয় নাটকে। 

তিনি নিজে পরিচালনা করেছেন বেশকিছু ধারাবাহিক নাটক। তার মধ্যে ‘আমাদের আনন্দ বাড়ি’ নাটকটি অন্যতম। 

তবে টেলিভিশন নাটকে কাজ করলেও শুরুটা হয়েছিলো তাঁর মঞ্চের মাধ্যমেই। মঞ্চে অভিনয় জীবন শুরু করেন ১৯৭২ সালে ‘নাগরিক নাট্য সমুদ্র’ নাট্যদলের মাধ্যমে। এরপর পরিচালনা করেছেন বেশকিছু জনপ্রিয় মঞ্চনাটক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, আমি বীরাঙ্গনা বলছি, শারমা, প্রাগৈতিহাসিক, সেইসব দিনগুলি, বিদেহ ও মুক্তির উপায়। মঞ্চে অসাধারণ অভিনয়ের জন্য ১৯৮৪ সালে পেয়েছেন ‘এওয়ার্ড অব অনার’ পুরস্কার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে পেয়েছেন ‘শিল্পকলা পদক ২০১৪’।

লাকী ইনামের জন্ম ১৯৫২ সালের ৬ সেপ্টেম্বর। বাবা-মা দুজনেই ছিলেন শিল্পের প্রতি অনুরাগী। আর তাই ছোটবেলাতেই শিখেছেন নাচ ও গান। পাশাপাশি শিখেছেন ভরত নাট্যম, কত্থক ও মণিপুরী নৃত্য। বাবা ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে ছোটবেলা কেটেছে বিভিন্ন জেলা শহরের বৈচিত্র্যময় প্রকৃতির মাঝে। সেই প্রভাবই পড়েছে তাঁর নাট্যজীবনেও। সেজন্যই হয়তো মঞ্চ হোক আর টেলিভিশন দু’মাধ্যমেই তিনি দেখিয়েছেন বৈচিত্র্যময় অভিনয় প্রতিভা। 

গুণি এই অভিনয় শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেছেন। বর্তমানে দায়িত্ব পালন করছেন নাগরিক নাট্যাঙ্গনের সাধারণ সভাপতি হিসেবে। দাম্পত্য সঙ্গী হিসেবে পেয়েছেন আরেকজন গুণি অভিনেতা ইনামুল হককে। বড় মেয়ে হৃদি হকও একাধারে অভিনয় করছেন মঞ্চ ও টেলিভিশনে। অত্যন্ত দক্ষতার সাথে করে চলেছেন নির্দেশনার কাজটিও। এককথায় সবদিক থেকেই সফল গুণি অভিনেত্রী লাকী ইনাম।