এক বৃদ্ধার আকুতি এবং দেশভাগ : ঝর্ণা মনি
ঝর্ণা মনি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৮ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার
‘আমি এদেশের নয় গো, আমি তোমাদের। আমি বাংলাদেশের। আমি চট্টগ্রামের মেয়ে। আমার শ্বশুরবাড়িও চট্টগ্রামে। পটিয়াতে। তুমি আমার দেশের মেয়ে। আসো আমার বুকে আসো। এই কে আছ, আমাকে একটু বসিয়ে দাও’- হৃদয়নিংড়ানো সব আবেগ নিয়ে একনাগাড়ে কথাগুলো বলছিলেন অশীতিপর বৃদ্ধা।
জানালেন, ১৯৪৭ সাল কেড়ে নিয়েছে তার দেশ। তখন তিনি কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজের শিক্ষার্থী। দেশভাগ হয়ে গেলো। তিনি পড়ে রইলেন ওপার বাংলায়। কিন্তু মন পড়ে রইলো চট্টগ্রামের পটিয়ার পাহাড়, সবুজঘেড়া বাড়িতে।
সুদীর্ঘ সাত দশকে গঙ্গা-যমুনার অনেক জল গড়িয়েছে। বিখ্যাত আইনজীবী স্বামীকে পটাশিয়াম সায়েনায়েড খাইয়ে খুন করা হয় পশ্চিমবঙ্গের এক চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলায়। ভেঙে পড়লেও শক্ত হাতে হাল ধরে প্রতিষ্ঠিত করেছেন তিন সন্তানকে। অত্যন্ত দাপটের সঙ্গে শিক্ষকতা করেছেন।
কিন্তু ‘বাংলাদেশ’ নাম শুনলেই কাঁন্না সামলানো কষ্টকর হয়ে পড়ে। এখানে যে পড়ে আছে তার আত্মা। মা, মাটি আর শৈশব-কৈশোরের সোনাঝরা দিনগুলো। তাইতো আমার বৌদি যখন পরিচয় করিয়ে দিয়ে বললো, ‘মাসীমা, আমার ননদ, বাংলাদেশের। সাংবাদিক। ঢাকায় থাকে।’
মাসীমার চোখগুলো তীক্ষ হয়ে ওঠলো। জৈষ্ঠ্যের খররৌদ্র মাখা চোখে তখন শ্রাবণ ধারা। বুকের ভেতরটা মুছড়ে উঠলো। অশীতিপর বৃদ্ধার হাহাকার স্পর্শ করলো আমার হৃদয়।
একটু আগে দাদাভাই জানালো, মাসীমা আর নেই। একটা দীর্ঘশ্বাস বেরুলো। হায় দেশভাগ!
ঝর্ণা মনি: সিনিয়র রিপোর্টার, ভোরের কাগজ।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




