ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৫:৪৫:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

নাজিবউল্লাহ জাদরানের ব্যাট ছুঁয়ে যাওয়া বল উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা মুশফিকুর রহিমের গ্লাভসে। ভোঁদৌড় বোলার তাসকিন আহমেদের। তাকে আর পায় কে! সতীর্থরা কেউই আটকাতে পারছেন না ডানহাতি পেসারকে। তাসকিন ছুটছেন মাঠের এ-মাথা থেকে ও-মাথা। তার মতোই ছুটছে বাংলাদেশ দল। আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে ‘প্রিয়’ ফরম্যাট ওয়ানডেতে আবার সিরিজ জয় বাংলাদেশ দলের। সঙ্গে সবাইকে ছাপিয়ে ওয়ার্ল্ডকাপ সুপার লিগের শীর্ষে টাইগাররা।

চট্টগ্রামে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। আজ শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে লিটন দাসের অনবদ্য সেঞ্চুরিতে স্কোর বোর্ডে ৩০৬ রানে বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। এটি আফগানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম তিনশ পার করা পুঁজি। ৩০৭ রানের বিশাল লক্ষ্য টপকাতে নেমে ২১৮ রানে অলআউট হয় আফগানরা। এতে ৮৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয় তামিম ইকবালদের।

এর ফলে একদিনের ক্রিকেটে ২৭ নম্বর দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশের। ঘরের মাঠে টানা পঞ্চম এবং সব মিলিয়ে টানা তৃতীয় সিরিজ জয়।