ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৯:২৬:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

এক রাতে নায়িকার আয় ৩ কোটি টাকা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১২ পিএম, ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

মডেল ও বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। ছবি  : সংগৃহীত

মডেল ও বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। ছবি : সংগৃহীত

সম্পূর্ণ সিনেমায় অভিনয় করেও অনেক নায়িকা এত পারিশ্রমিক পান না। অথচ এক রাতেই তিন কোটি টাকা আয় করবেন মডেল ও বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা।

ভারতের একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই টাকা কোনো সিনেমা কিংবা বিজ্ঞাপনের জন্য নয়, একটি অনুষ্ঠানের অতিথি হওয়ার জন্য এত বড় অঙ্কের টাকা নিচ্ছেন তিনি।

নতুন বছরের শুরুতে একটি থার্টি ফার্স্ট নাইট পার্টিতে যোগ দেবেন ঊর্বশী রাউতেলা। এই পার্টির অতিথি হতেই তিন কোটি টাকা নিচ্ছেন নায়িকা। সব মিলিয়ে নতুন বছরটি বেশ খোশ মেজাজেই শুরু করছেন ঊর্বশী।

২০১১ সালে ইন্ডিয়ান প্রিন্সেস, ট্যুরিজম কুইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড খেতাব পান ঊর্বশী রাউতেলা। মিস ডিভা ইউনিভার্স ২০১৫ হন তিনি। এ ছাড়া ২০১৫ সালেই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি।

২০১৩ সালে সানি দেওলের বিপরীতে ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় তার। ২০১৫ সালে কন্নড় সিনেমায় ‘ঐরাবত’ এ অভিনয় করেন। এরপর ২০১৬ সালে ‘সনম রে’ ও ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’ সিনেমা দিয়ে বলিউডে বাজিমাত করেন।

সিনেমার পাশাপাশি ২০১৪ সালে হানি সিংয়ের ‘লাভডোজ’ মিউজিক ভিডিওতেও কাজ করেন। ২০১৬ সালে মিকা সিংয়ের ‘লাল দোপাট্টা’ গানের ভিডিওতেও ঝড় তোলেন ঊর্বশী। সম্প্রতি পাগলপন্থীতে অভিনয় করেন ঊর্বশী রাউতেলা। এ সিনেমায় জন আব্রাহাম, ইলিয়ানা ডিক্রুজ, অনিল কাপুর, কৃতি খাবারন্দা, পুলকিত সম্রাট এবং আরশাদ ওয়ারশির সঙ্গে অভিনয় করেন তিনি।