ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২৩:৩৮:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

এক লাইনে মেট্রোরেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২১ আগস্ট ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

 

 

কারিগরি ত্রুটির কারণে একটি লাইনে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে উত্তরা-আগারগাঁও লাইনে প্রায় ১ ঘণ্টা পর আসছে একটি ট্রেন।
এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টায় কাজীপাড়া স্টেশনে একটি কোচে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। পরে কোচটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এ সময় একটি লাইনে চলে ট্রেন। ফলে স্বাভাবিক চলাচল বন্ধ থাকে। এক লাইনেই আসা যাওয়া করে মেট্রোরেল।

এর আগে, গত ৯ আগস্ট সকাল সাড়ে ৯টার পর থেকে কারিগরি সমস্যার কারণে মেট্রোর চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। প্রায় সোয়া দুই ঘণ্টা পর আবারও স্বাভাবিক হয় মেট্রোরেল চলাচল।

এর আগে, ৭ আগস্ট যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকে মেট্রোরেল। বৈদ্যুতিক তারের কারণে এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে দিয়াবাড়ি লাইন উদ্বোধন করেন। বর্তমানে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছে এ ট্রেন ।