এটাই শেষ বিশ্বকাপ : মেসি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
দেখতে দেখতে শেষের পথে কাতার ফুটবল বিশ্বকাপ। তৃতীয় স্থান নির্ধারণী, একটি সেমিফাইনাল এবং ফাইনাল মিলিয়ে আর মাত্র ৩টি ম্যাচ বাকি। ইউরোপের অন্যতম পরাশক্তি ক্রোয়েশিয়াকে হারিয়ে ইতমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে, ফুটবলপ্রেমীদের মনে বারবার ঘুরপাক খাচ্ছে, এটাই কি বিশ্বসেরা ফুটবলার মেসির শেষ বিশ্বকাপ?
যদিও বিশ্বকাপ শুরুর আগেই রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন কাতারেই শেষ হচ্ছে তার বিশ্বমঞ্চের যাত্রা। তবে, বিষয়টি নিয়ে তখন ধোঁয়াশা থাকলেও ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে সেই ঘোষণা দিয়েই দিলেন মেসি। বললেন, ফাইনাল ম্যাচই হতে যাচ্ছে তার বিশ্বকাপে শেষ ম্যাচ।
আর্জেন্টিনার গণমাধ্যম দারিও দেপোর্তিভো ওলেকে মেসি জানান, কাতার বিশ্বকাপের ফাইনাল খেলে আমি বিশ্বকাপ যাত্রার ইতি টানব। আমরা মাত্র এক ধাপ দূর আছি। আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে এবার বিশ্বকাপ জয় করব।
তিনি বলেন, পরের বিশ্বকাপের এখনও অনেকটা বাকি। আমার মনে হয় না আমি সেটাতে থাকতে পারব। কাজেই এভাবে শেষ করতে পারায় হবে সেরা।
তবে আর্জেন্টিনার হয়ে আর কোনো ম্যাচ খেলবেন কিনা তা পরিষ্কার করেননি মেসি।
এদিকে ক্রোয়েশিয়ার ম্যাচে একাধিক রেকর্ড গড়েন মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ডে জার্মান কিংবদন্তি লুথার ম্যাথিউজকে স্পর্শ করেন তিনি। এ ছাড়া আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১১ গোল করায় গ্যাব্রিয়েল বাতিস্তুতাকেও ছাড়িয়ে যান মেসি।
উল্লেখ্য, মরক্কো ও ফ্রান্সের মধ্যকার ম্যাচের জয়ী দল রোববার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











