এফডিসিতে মৌসুমী-মিশার লড়াই শুরু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার
দুই বছর পর আবারও এফডিসিতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদি নির্বাচন। আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই নির্বাচন চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে পূর্ণ প্যানেল রয়েছে একটি। তা হচ্ছে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। তবে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের পদে কয়েকজন স্বতন্ত্রভাবে লড়বেন।
এবার সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে একাই লড়বেন চিত্রনায়িকা মৌসুমী। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বিপরীতে স্বতন্ত্রভাবে লড়বেন ইলিয়াস কোবরা। সহসভাপতি দুটি পদে লড়বেন ডিপজল, রুবেল ও নানা শাহ (স্বতন্ত্র)।
আর সহসাধারণ সম্পাদক একটি পদে আরমান ও সাংকোপাঞ্জা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক একটি পদে নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও মামুনুন ইমন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক একটি পদে লড়বেন জাকির হোসেন ও ডন।
এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই বিজয়ী হিসেবে নাম এসেছে সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে ফরহাদের। ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের জন্য লড়বেন ১৪ জন অভিনয়শিল্পী। তারা হলেন- অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, বাপ্পারাজ, মারুফ আকিব, রোজিনা, রঞ্জিতা ও শামীম খান (চিকন আলী)।
এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আর নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন পীরজাদা শহিদুল হারুন ও বিএইচ নিশান। আপিল বোর্ডে চেয়ারম্যান হিসেবে আলম খান, সদস্য হিসেবে রয়েছেন সোহানুর রহমান সোহান ও রশিদুল আমিন হলি।
নির্বাচন কমিশনার বিএইচ নিশান বলেন, ‘আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিল্পী সমিতির আর্টিস্ট স্টাডি কক্ষে ভোটগ্রহণ চলবে। এবার চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটার সংখ্যা ৪৪৯ জন। নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখার জন্য এফডিসিতে আজ প্রবেশ এবং শিল্পী সমিতির নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের বিশেষ পাসের ব্যবস্থা করছেন প্রধান নির্বাচন কমিশনার।’
এফডিসিতে আজ নিরাপত্তা ইস্যুতে পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে বলে জানা গেছে। শিল্পীদের ভোটদান শেষে নির্বাচন কমিশন কর্তৃক ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে। নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে কেউ আপিল করতে চাইলে নির্বাচনী আপিল বোর্ডের কাছে আপিল ফি (২০০০ টাকা) জমা দিয়ে আপত্তি দাখিলের শেষ তারিখ ২৭ অক্টোবরের মধ্যে যোগাযোগ করতে হবে।
নির্বাচনী আপিল বোর্ডের আপত্তির শুনানি ও নিষ্পত্তির তারিখ ২৯ অক্টোবর। নির্বাচনী চূড়ান্ত ফলাফল ঘোষণার সাত দিনের মধ্যে বিদায়ী পরিষদ নবনির্বাচিত পরিষদকে দায়িত্ব অর্পণ করবেন। নির্বাচনী প্রচারণার সময় এফডিসিতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলে আজ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করছেন।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








