এবছর জয়পুরহাটে ৩১০ মন্ডপে দুর্গাপূজা হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার
সংগৃহীত ছবি
এ বছর জয়পুরহাটে ৩১০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের তুলনায় ৯টি বেশি। সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তাই দুর্গোৎসব সফল করতে নানা কার্যক্রম চলছে। জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরা সহ সংশ্লিষ্ট সকলেই প্রতিমা তৈরির বিষয়গুলো মনিটরিং করছেন সার্বক্ষণিক।
জেলার গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এবার ৩১০ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে সদরে ৯৮টি, কালাই উপজেলায় ৩৪ টি, ক্ষেতলাল উপজেলায় ৪৫ টি, আক্কেলপুর উপজেলায় ৪৮ টি ও পাঁচবিবি উপজেলায় ৮৫ টি।
ইতোমধ্যে দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আগামী সপ্তাহ থেকেই রঙ দেয়ার কাজ শুরু করবেন বলে জানান- মাদারগঞ্জ দুর্গা মন্দিরের কারিগর নারু পাল।
আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দূর্গাপুজার ধর্মীয় উৎসব শুরু হবে বলে জানান পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হৃষিকেশ সরকার। জয়পুরহাট জেলায় শান্তিপূর্ণ পরিবেশ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরা সহ সংশ্লিষ্ট সকলেই প্রতিমা তৈরির বিষয়গুলো মনিটরিং করছেন।
প্রতিটি দূর্গা মন্ডপে তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। পুলিশ, আনসার, সাদা পুলিশের পাশাপাশি সাধারন পুলিশ ও র্যাবের টহল দল থাকবে। এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত থাকবে সার্বক্ষণিক। দুর্গোৎসব সফল করতে পুলিশের একটি মনিটরিং টিমও কাজ করবে বলে জানান পুলিশ সুপার নূরে আলম।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











