এবারের বইমেলায় থাকছে যেসব তারকার বই
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ভাষার মাস ফেব্রুয়ারির মহাত্ম অনেক। তবে অমর একুশে বইমেলা মাসটিকে সাহিত্যপ্রেমীদের কাছে করে তুলেছে বিশেষ। প্রতিবারের মতো এবারেও ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বাঙালির প্রাণের বইমেলা। গতকাল মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠিত খ্যাতিমান কবি-সাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক, গল্পকারদের পাশাপাশি প্রতিবারের মতো এই বছরও প্রকাশ হচ্ছে বেশ ক’জন জনপ্রিয় তারকার বই।
প্রায় প্রত্যেক বইমেলাতেই বই প্রকাশ করেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা আবুল হায়াত। এবার তিনি নিয়ে আসছেন ‘রঞ্জিত গোধূলি’ নামের গল্পের বই। এটি প্রকাশ করছে প্রিয় বাংলা প্রকাশন। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা-পরিচালক তৌকীর আহমেদের বইও আসছে মেলায়। তার লেখা একটি মঞ্চ নাটক প্রকাশিত হবে।
জীবনের সারল্যতাকে নিয়ে চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ লিখেছেন তার আত্মজীবনী। নাম রেখেছেন ‘একজন সিনেমাওয়ালা’। নাট্য ও চলচ্চিত্র পরিচালক অনিমেষ আইচ এবারও আনছেন তার বই। নাম ‘এক বোতল অন্ধকার’। কিংবদন্তি পাবলিকেশন্স প্রকাশ করবে এটি। বই আনছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ভাবনার চতুর্থ উপন্যাস ‘কাজের মেয়ে’ নিয়ে এবার আসছে। প্রকাশ করবে কিংবদন্তি পাবলিকেশন্স।
লাক্স সুপারস্টার শানারাই দেবী শানুর এরই মধ্যে ১১টি গল্প ও কবিতার বই প্রকাশিত হয়েছে। এবার একটি কবিতার বই ও একটি উপন্যাস আসছে তার। কবিতা নিয়ে আসছে আজব প্রকাশনী। আর উপন্যাস ‘লিপস্টিক’ প্রকাশ করবে অনন্যা।
প্রথমবারের মতো আসছে গায়ক-ড্রামার পান্থ কানাইয়ের বই। বইটির নাম রেখেছেন ‘আমি মুক্তি চেয়েছিলাম’। বইটি প্রকাশ করবে কিংবদন্তি পাবলিকেশন। সংগীতশিল্পী পুতুলের বইয়ের নাম ‘প্রেমতান্ত্রিক পৃথিবীর স্বপ্ন থেকে বিচ্যুত হওয়ার আগে’। নতুন উপন্যাস প্রকাশ করবে তাম্রলিপি। গত কয়েক বছর ধরেই লিখে চলেছেন তিনি।
মেলায় আসছে মেঘদল ব্যান্ডের সদস্য শিবু কুমার শীলের বই ‘মুমূর্ষু খয়েরি রাত’। আগামী প্রকাশনী থেকে প্রকাশ হতে যাওয়া এ বইয়ে শ খানেক কবিতা থাকবে। যা ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে লেখা।
অভিনেতা, নির্মাতা ও নাট্যকার শামীম জামান প্রকাশ করছেন তার প্রথম উপন্যাস ‘কাফনের কথা’। এটি প্রকাশ করবে কিংবদন্তী প্রকাশনী।
আইয়ুব বাচ্চুর জীবনীকেন্দ্রিক একটি বই প্রকাশ হবে মেলায়। বইয়ের নাম ‘রুপালি গিটার’। সংগীতশিল্পী জয় শাহরিয়ারের সংকলন ও সম্পাদনায় এটি প্রকাশ করবে আজব প্রকাশ। বইটিতে আইয়ুব বাচ্চুর জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ তুলে ধরা হয়েছে।
এ ছাড়াও বইমেলায় আরো শোভা পাবে ‘ঘুড়ি’ খ্যাত কণ্ঠশিল্পী লুৎফর হাসানের উপন্যাস ‘মরাতাই’। এটি প্রকাশ করবে অন্যপ্রকাশ প্রকাশনী। চিত্রনায়িকা সিবা আলী খানের লেখা প্রথম বই প্রকাশ পাচ্ছে এবারের বইমেলায়। এর নাম ‘আত্মা’। সাতটি ভৌতিক ধরানার ছোট গল্পের সমন্বয়ে সাজানো হয়েছে এই বইটি। এটি প্রকাশ করবে ‘অন্বেষা প্রকাশন’। ‘অ্যাশেজ’ ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান আসছেন কবিতার বই নিয়ে। নাম ‘নিকটবর্তী ব্যবধান’। ইউ পাবলিকেশন থেকে প্রকাশিত বইটিতে থাকছে ৫০টি কবিতা।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




