ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৯:১৫:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

এবার ইন্দিরা গান্ধীর বায়েপিকে কঙ্গনা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রানাউত। জয়ললিতার বায়েপিকের পর ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনাকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ইঙ্গিত দেন কঙ্গনা।

যেখানে তিনি জানান, ইন্দিরা গান্ধীর কোনও বায়োপিক তৈরি করা হচ্ছে না। এটি একটি রাজনৈতিক ছবি। যেখানে তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন।

কঙ্গনা ট্যুইট করে ইতিমধ্যেই ইন্দিরা গান্ধীকে নিয়ে তাঁর পরবর্তী সিনেমার লুক প্রকাশ করেছেন। ইন্দিরা গান্ধীকে নিয়ে যে ছবি তৈরি করা হচ্ছে, তার চিত্রনাট্যের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। এই ছবিতে কঙ্গনার পাশপাশি আরও বেশ কয়েকজন অভিনেতা রয়েছেন। ইন্দিরা গান্ধীকে নিয়ে যে রাজনৈতিক ছবি তৈরি করা হচ্ছে, তা নিয়ে তিনি উচ্ছ্বসিত বলে জানান কঙ্গনা।

এদিকে প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিল নিয়ে রাগে ফুঁসে ওঠেন কঙ্গনা। তিনি বলেন, যে বা যাঁরা কৃষক আন্দোলনকে সমর্থন করছেন, তাঁদের প্রত্যেকে গারদে ভরা হোক। এমনকী, কৃষক আন্দোলনকে সমর্থন করে, দিলজিৎ, প্রিয়াঙ্কারা সব কোথায় গেলেন বলেও প্রশ্ন তোলেন কঙ্গনা। এমনকী, কৃষক আন্দোলনকে যাঁরা সমর্থন করেন, তাঁদের সন্ত্রাসবাদী বলেও কটাক্ষ করেন কঙ্গনা।

-জেডসি