ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:২৮:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

এবার কলকাতার সিনেমায় পরীমণি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩২ পিএম, ২ আগস্ট ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। দীর্ঘদিনের বিরতির পর সম্প্রতি ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজ দিয়ে কাজে ফিরছেন তিনি। 

এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে পরী জানিয়েছেন, শীঘ্রই কলকাতার এক সিনেমায় কাজ করবেন তিনি। 

পরী বলেন, ‘কলকাতার ছবিতে কাজ করছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। সবটাই ক্রমশ প্রকাশ্যে আসবে। ছেলের জন্মদিন কাটলেই কলকাতায় আসব।’

বর্তমানে ১১ মাসের রাজ্যকে নিয়েই ব্যস্ত পরীমণি। আগামী ১০ আগস্ট এক বছর পূর্ণ হবে পরীর ছেলের। এরই মধ্যে রাজ্যর জন্মদিনের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন নায়িকা। অনেক কিছু পরিকল্পনা করে রেখেছেন দিনটিকে ঘিরে। 

রাজ্যর জন্মদিন কাটিয়েই কলকাতায় উড়াল দিবেন পরীমণি। সেখানে গিয়েই হয়তো নতুন সিনেমার নাম ঘোষণা দিবেন তিনি। 


উল্লেখ্য, চলতি বছরে সর্বশেষ মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত সিনেমা ‘‌মা’। অরণ্য আনোয়ার পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী।