এবার তৃতীয় বিয়েরও বিচ্ছেদ চাইছেন শ্রাবন্তী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি।
এবার কাগজে-কলমে তিন নম্বর বিয়ের পাট চুকিয়ে ফেলতে চান কোলকাতার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রায় এক বছর ধরে এক সঙ্গে থাকেন না রোশান-শ্রাবন্তী। মনের দূরত্ব তৈরি হয়েছে তারও অনেক আগে।
জানা গেছে, এই বিয়ে বিচ্ছেদ চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন অভিনেত্রী।
এর আগে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে জুন মাসে ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় মামলা করেছিলেন স্বামী রোশান। শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে মামলা দায়ের করেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী। তারই জবাবে এবার বিয়ে বিচ্ছেদ চেয়ে আলিপুর আদালতে মামলা দায়ের করলেন নায়িকা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।
কোনো ফিল্মি চিত্রনাট্যের চেয়ে কম রোমাঞ্চকর নয় রোশান-শ্রাবন্তীর কাহিনি। ২০১৯ সালের শুরুর দিকে রোশান-শ্রাবন্তীর প্রেমপর্ব নিয়ে কানাঘুষা শুরু হয়। ‘গুগলি’ ছবির প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা মেলে দুজনের। মাস কয়েকের মধ্যেই লুকিয়ে বিয়ে সারেন পাঞ্জাবে। এরপর বিদেশে হানিমুন, একসঙ্গে ছবি পোস্ট করতেন এই জুটি। তবে গত বছর পূঁজার আগে ছন্দপতন। শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়ে চলে যান রোশান। সংবাদমাধ্যমের কাছে সেই খবর ফাঁস হতে বেশি সময় লাগেনি।
জুন মাসে শ্রাবন্তীর সঙ্গে ফের সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হন রোশান সিং। ততদিনে অবশ্য শ্রাবন্তীর নতুন প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার গুঞ্জন শোনা যায়। সেই মামলা চলাকালীন পাল্টা বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন শ্রাবন্তী।
হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় রেস্টিটিউশন অব কনজুগাল রাইটসের কথা জানিয়ে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে মামলা করেছিলেন রোশান। গত ১৬ সেপ্টেম্বর সেই মামলার শুনানি ছিল। এদিন রোশান সিং-এর আইনজীবীর কাছে নতুন করে পৌঁছায় শ্রাবন্তীর জবাব, আইনি পরিভাষায় যাকে বলা হয় ডব্লিউ এস। সেখানেই রোশানের বিরুদ্ধে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করার কথা জানিয়েছেন শ্রাবন্তী।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









