ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৪:২১:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

এবার নতুন রূপে জনপ্রিয় অভিনেত্রী মিথিলা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৩ এএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার শাখা-পলা পরে নতুন রূপে সামনে এলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। মুসলিম হয়ে হিন্দু ধর্মে বিয়ে করার জন্য একাধিকবার নেটিজনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। কিন্তু তাতে কী! ভালোবাসা আর মনের টানই তো আসল। এবারের শাখা-পলা পরা মোহময়ী মিথিলাকে দেখে বন্ধু, অনুরাগীরাও প্রশংসায় পঞ্চমুখ।

মিথিলার এই ছবি দেখে অনেকে বলছেন, কী মিষ্টি! শাখা-পলায় দিব্যি মানিয়েছে তোমাকে। বিগত কয়েক মাস ধরে ‘মিস্টার অ্যান্ড মিসেস মুখার্জীর দেখা হয়নি। করোনাই কাল! ঢাকায় আটকে রয়েছেন মিথিলা। কলকাতার বাড়িতে বসে সিনেমা, ওয়েব সিরিজের কাজে মগ্ন সৃজিত।

সাড়ে তিন মাস ধরে মেয়ে আইরার সঙ্গে ঢাকায় থাকলেও তারা কিন্তু একে অপরের মনের অনেক কাছাকাছি। মিথিলাও অবশ্য এই করোনার অবসরকে সৃজনশীল কাজে লাগিয়েছেন।

হাজারো জল্পনা, ধোঁয়াশাকে ধূলিসাৎ করে গত বছর ৬ ডিসেম্বর প্রেমিক কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। সেদিনের গোধূলি লগ্নে এক হয়েছিল চার হাত। তাদের এ মিলন কাঁটাতারের উর্দ্ধে ভালোবাসার মিলন।

-জেডসি