এবার ফ্রিজ উপহার পেল নারী ফুটবলাররা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ এএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
টানা দ্বিতীয়বার সাফে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর নারী ফুটবল দলের জন্য পুরস্কার ঘোষণা করেছিল ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি ও বাফুফে। গতকাল সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং বাংলাদেশ সেনাবাহিনী। আজ ওয়ালটনের কাছ থেকে সংবর্ধনা পেল সাফজয়ীরা।
দীর্ঘ দিন ঘরে বাংলাদেশ নারী ফুটবলে পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। তাই নারী ফুটবলারদের সম্মাননা জানিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার (১৭ নভেম্বর) বাফুফে ভবনে খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা মিলিয়ে সাফ কন্টিনজেন্টের ৩২ সদস্যকে ফ্রিজ উপহার দিয়েছে ওয়ালটন।
এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়ে নিজেদের সমস্যার কথা জানিয়েছিলেন ফুটবলাররা। যেখানে উঠে আসে ফুটবলারদের গ্রামের উন্নয়ন প্রসঙ্গ। নারী ফুটবলারদের অনেকের বাড়ি দুর্গম এলাকায়। নাগরিক অনেক সেবা বেশ দুরহ, নেই বিদ্যুৎ।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা জানালেন, আমাদের মধ্যে মনিকার বাড়িতে বিদ্যুৎ নেই। যার ফলে তার বাড়িতে ফ্রিজ ব্যবহার করার উপায়ও নেই। ওর বাড়ি যেতে এখনো দুই কিলোমিটার পথ কষ্ট করতে হয়।
এরপর ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, আশা করব খুব দ্রুত তার বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা হবে। যারা ফ্রিজ নিতে চান না এর পরিবর্তে অর্থ গ্রহণ করতে পারবেন।
ওয়ালটন বিগত সময় নারী ফুটবলে টিভি ও অন্য সামগ্রী দিয়ে সম্মাননা দিয়েছে। এবার ফ্রিজ দিলেও একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। বাফুফে ভবনে সরাসরি ফ্রিজ হস্তান্তর হয়নি। পুরস্কারপ্রাপ্তরা যে যার সুবিধাজনক অবস্থানের নিকটস্থ ওয়ালটন শো রুম থেকে ফ্রিজ সংগ্রহ করতে পারবেন।
নারী ফুটবলারদের সম্মাননা অনুষ্ঠানে উঠে এসেছে আগামীর পথচলা ও নানা সমস্যার বিষয়। নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, আমরা নারী ফুটবলারদের আরও সুযোগ-সুবিধা দিতে চাই। এজন্য সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা দরকার।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







