ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২২:০৯:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

এবার ভিন্নধর্মী প্রচারণায় জয়া আহসান

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলো নানা কায়দায় তাদের প্রচারণা কার্যক্রম পরিচালিত করে। এবার পেইন্ট কোম্পানি বার্জার ভিন্নধর্মী কৌশলে তাদের পণ্যের প্রচারণা চালাচ্ছে। আর এতে যুক্ত করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।


সম্প্রতি এ কার্যক্রমে যুক্ত হয়েছেন তিনি। বার্জার একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে বিজয়ী প্রথম তিনজনের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করবেন জয়া আহসান। এছাড়া সেরা বিশজনের সঙ্গে লাঞ্চ অথবা ডিনার করবেন জয়া আহসান।

এ প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। এতে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আশা করছি একটি নতুন অভিজ্ঞতা হবে আমার। এদিকে করোনাকালে অভিনয়ে কম সময় দিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। কবি জীবনানন্দ দাশকে নিয়ে ‘ঝরা পালক’ নামের চলচ্চিত্র নির্মাণ করেছেন কলকাতার পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। চলচ্চিত্রটিতে জীবনানন্দ দাশের স্ত্রী লাবন্য দাশের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। 

চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে নতুন বছরে। তার আগে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও প্রকাশ্যে আসতে পারে চলচ্চিত্রটি।

এ প্রসঙ্গে জয়া বলেন, মা ছাড়া জীবনানন্দ দাসের জীবনে একমাত্র নারী চরিত্র লাবণ্য দাশ। প্রথাগত ভাবনা থেকে যেভাবে লাবণ্য দাশকে দেখা হয়েছে আসলে লাবণ্য দাশ তেমন ছিলেন না। অনেক বড় ইন্সপিরেশন ছিলেন জীবনানন্দ দাশের জন্য। চলচ্চিত্রটিতে সেসবই দেখানো হবে। এদিকে বাংলাদেশের কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন জয়া আহসান। এর মধ্যে অন্যতম মাহমুদ দিদারের পরিচালনায় অন্যতম একটি ছবি ‘বিউটি সার্কাস’। যেটি মুক্তির অপেক্ষায় আছে।