এবার মাদক মামলায় নাম এলো দীপিকার!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে নেমে মাদক সম্পৃক্ততা পেয়েছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বেরিয়েছে একাধিক বলিউড তারকার নাম। সেই সূত্র ধরে গ্রেপ্তার হন এই মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীসহ একাধিক জন।
তবে এবার ড্রাগ চক্রে নাম জড়ালো দীপিকা পাড়ুকোনের! সম্প্রতি একটি হোয়্যাটস অ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে K নামের এক ব্যক্তির কাছে দীপিকা ‘মাল’, ‘হ্যাশ’ চাইছেন। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে তলব করেছে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর তদন্তকারীরা।
রিয়া চক্রবর্তীর ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার সঙ্গে রিয়ার কিছু কথোপকথন প্রকাশ্যে আসার পর বিষয়টি তদন্ত করছেন কর্মকর্তারা। জয়া সাহার সঙ্গে D এবং K-এর বেশ কিছু চ্যাট স্পটলাইটে আসার পর নার্কো কর্তারা নিশ্চিত হন যে ওই D হলেন দীপিকা পাড়ুকোন।
২০১৭ সালের অক্টোবর মাসের দিকে এই হোয়্যাটস অ্যাপ চ্যাটগুলো করা হয়। তাতে দীপিকা K এর থেকে মাল চাইলে জবাব আসে, আছে তবে বাড়িতে। এরপর K তাকে বলেন, অমিতকে তিনি জিজ্ঞেস করতে পারেন যদি প্রয়োজন হয়। কারণ এই মুহূর্তে অমিতের কাছে তা আছে। তখন দীপিকা জানান তার হ্যাশ চাই, পাতা চাই না।
মাদক নিয়ে রিয়া ও জয়ার মধ্যে বেশ কিছু চ্যাট আদান প্রদান হয়েছে। সেখানে একটি চ্যাটে কারোর পানীয়তে চার ফোঁটা কিছু মেশানোর কথা হয়েছিল। ২০১৯ এর শেষদিকে এই চ্যাটিং হয়। তাতে লেখা ছিল, ‘চায়ে চার ফোঁটা মিশিয়ে চুমুক দিতে দাও। ৩০ থেকে ৪০ মিনিট পর চরম নেশা হবে’। পরে জানা যায় তারা নিষিদ্ধ ড্রাগ সিবিডি অয়েল নিয়ে কথা বলছিলেন।
এর আগে সুশান্ত মামলায় শ্রুতি মোদী ও জয়া সাহার বক্তব্য রেকর্ড করেছে সিবিআই। দুজনকে আলাদাভাবে জেরা করা হয়েছিল। সুশান্ত ও রিয়ার এই ড্রাগ নেয়া প্রসঙ্গে এনসিবির হাতে মনজিন্দর সিংহ সিরসার ২০১৯ সালের একটি ভিডিও হাতে এসেছে। সেই ভিডিও বলিউডের অনেক তারকাকেই দেখা গিয়েছে।
সোমবার এনসিবি জয়া সাহাকে জেরা করার পর জানিয়েছে এই সপ্তাহে এনসিবির দপ্তরে তলব করা হবে শ্রদ্ধা কাপুর এবং সারা আলী খানকে। এনসিবির ধারণা, শ্রদ্ধা এবং সারার থেকে বলিউডের ড্রাগ যোগ নিয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এছাড়াও মিলিয়ে দেখা হবে রিয়ার বয়ানও। তবে নতুন করে দীপিকার নাম আসায় ঘটনা কোন দিকে যাবে তা জানার অপেক্ষায় বলিউড ভক্তরা। সূত্র: আনন্দবাজার
-জেডসি
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার






