ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২:২৫:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

এবার যমজ শিশুর নাম রাখা হলো পদ্মা-সেতু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ২১ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার বরুড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার সকাল ১০টায় প্রবাসী সোহাগ মিয়ার স্ত্রী জুমুরের কোলজুড়ে জন্ম নেয় ফুটফুটে দুটি কন্যাশিশু। একসাথে জন্ম নেয়া এই দুই যমজ কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘পদ্মা ও সেতু’। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলের পরামর্শে শিশু দুটির নাম হয়।

শিশুদের মা জুমুর বলেন, নামগুলো আমার পছন্দ হয়েছে। বাবুদের বাবাও নামগুলো পছন্দ করেছেন।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হোসেন সোহেল বলেন, ‘স্বাভাবিক প্রসবে বরুড়া উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার (২০) বাচ্চা দুটোর জন্ম দেন। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।’

তিনি আরও বলেন, ‘আমি তাদের নাম রাখি পদ্মা ও সেতু। উপজেলা কমপ্লেক্স থেকে নবজাতক ও তার মাকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতককে উপহারসামগ্রী দেয়া হয়। তাদের চিকিৎসায় সব সুবিধা দেয়া হবে।’