ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২৩:৩৫:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

এমন দেশ কি আমাদের : শেখ মামুন

শেখ মামুন | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:০৩ পিএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার

কোথাও একটু শান্তি নেই। স্বস্তি নেই। সরকার আছে। রাষ্ট্র চলছে। উন্নয়ন হচ্ছে। ফলন বাড়ছে। বেতন বাড়ছে। বাড়ছে রিজার্ভ, রেমিট্যান্স। আয়-উপার্জনও। ব্যাংক-বীমা হচ্ছে। স্কুল-কলেজ-মাদ্রাসাও পাল্লা দিয়ে বাড়ছে। তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়ছে। বাড়ছে জীবন ও জীবীকার ব্যয়। বাড়ছে, আরও বাড়বে। বারুক; সমস্যা নেই।


রাজনীতির সুবাদে কেউ কেউতো এখন কলা গাছ থেকে বট গাছে পরিণত হচ্ছে। অনেকের ঘরে এখন আলাদীনের চ্যারাগ। ঘষা দিলেই ডলার পাউন্ড বের হয়। দু`দিন আগেও যে অন্যদল করতো-সেও এখন শাসকদলের বড়ো সাপোর্টার। বিরোধীপক্ষ বলে আর এদেশে কিছু নেই। এ নিয়ে কারও কোনও হতাশা নেই। কোনও প্রতিবাদও নেই। সবাই চুপচাপ। স্থির ও শান্ত।


তবুও কেনো শান্তি নেই, স্বস্তি নেই? বিউটি ধর্ষিত হয়। পরকীয়ার বলি হয় রথিশ। শিক্ষক ধর্ষণ করে ছাত্রীকে। কি মাদ্রার শিক্ষক, কি প্রাইমারীর শিক্ষক, কি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সুযোগ পেলেই নারী ও শিশুর ওপর ঝাপিয়ে পড়ে এক শ্রেণীর পুরুষ। নারী ও শিশুর উপর চলছে পৈচাশিক আক্রমন। দুই বাসের ধাক্কাধাক্কিতে হাত কাটা পড়ে যুবকের। জীবন যায় সাধারণ মানুষের।


তরুণ-তরুনী, যুবক-যুবতী, স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকা। একা কি দোকলা, কোথাও আজ তারা নিরাপদ না। কোথাও ঘুরতে যাবেন- সেখানে অ-নিরাপদ । ঘরে থাকবেন- অ-নিরাপদ। দিনে-রাতে অ-নিরাপদ। ব্যাংকে টাকা রাখবেন- অ-নিরাপদ। শেয়ারবাজারে পুঁজি বিনিয়োগ করবেন-অ-নিরাপদ। জীবনে, বেঁচে থাকায়, আড্ডায়, গানে-সর্বত্র আমি আমরা অ-নিরাপদ।


কোথাও কি আপনি-আমি নিরাপদ? নই। যার টাকা আছে-সেও অ-নিরাপদ। যার নেই-সেও অ-নিরাপদ। এমন দেশ কি আমাদের চাওয়া? জানিনা। উত্তর মিলছেনা। মিলবে কবে? তাও জানিনা।

লেখক : বিশেষ প্রতিনিধি, দৈনিক যুগান্তর