এমপি পদ থেকে পদত্যাগ করলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৫ এএম, ৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগৃহীত
কানাডার সাবেক ফেডারেল মন্ত্রী ও রোজডেল এলাকার এমপি ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেছেন। গত বছর কানাডার ফেডারেল নির্বাচনের আগে ও পরে তিনি ছিলেন ব্যাপকভাবে আলোচিত ছিলেন। এছাড়াও তিনি ইউক্রেনে ফান্ড পাঠানোর ক্ষেত্রেও ছিলেন সমালোচিত। ক্রিস্টিয়া ঘোষণা দিয়েছেন যে, তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অর্থনৈতিক উন্নয়নবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরই তিনি এই সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, গত সোমবার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফ্রিল্যান্ড তার পদত্যাগের কথা জানান। এর আগে একই দিন প্রেসিডেন্ট জেলেনস্কি তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন।
ফ্রিল্যান্ড বলেন, আজকের বিশ্বে গণতন্ত্র রক্ষার লড়াইয়ের অগ্রভাগে রয়েছে ইউক্রেন। এই কাজে অবৈতনিকভাবে অবদান রাখার সুযোগ পেয়ে আমি সম্মানিত। আমার নির্বাচনি এলাকার মানুষ যে আস্থা ও সমর্থন আমাকে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।
তিনি আরও জানান, কানাডা সরকারের ইউক্রেন পুনর্গঠনবিষয়ক বিশেষ প্রতিনিধি পদ থেকেও তিনি সরে দাঁড়াচ্ছেন। গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মার্ক কার্নির মন্ত্রিসভা ছাড়ার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন।
এর আগে কনজারভেটিভ এমপি মাইকেল চংসহ বিরোধী দলের একাধিক নেতা বলেন, একজন কানাডীয় এমপি একইসঙ্গে কোনো বিদেশি সরকারের উপদেষ্টা হতে পারেন না। চং বলেন, তাকে একটি বেছে নিতে হবে—এমপি পদ অথবা উপদেষ্টা পদ।
ফ্রিল্যান্ড জানান, ইউক্রেনের এই ভূমিকা অবৈতনিক ও খণ্ডকালীন। তিনি ২২ ডিসেম্বর জেলেনস্কির কাছ থেকে প্রস্তাব পান এবং ২৪ ডিসেম্বর কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে বিষয়টি জানান।
এছাড়া তিনি চলতি বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি পদ গ্রহণের পরিকল্পনাও ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যুদ্ধপরবর্তী ইউক্রেন পুনর্গঠনে ফ্রিল্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার ভাষায়, বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রে তার অভিজ্ঞতা ইউক্রেনের জন্য অত্যন্ত মূল্যবান হবে।
- কর্মজীবী নারীদের ফেলোশিপ দেবে হার্ভার্ড ইউনিভার্সিটি
- মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ চান সহযোগী অধ্যাপক তাসনিম
- ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা
- ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি ডেঙ্গুতে আক্রান্ত
- সিলেটে জমে উঠেছে পূজার কেনাকাটা
- মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
- বাড়ল তেল ও চালের দাম, দিশেহারা ক্রেতারা
- কোম্পানীগঞ্জে বাসচাপায় মা-মেয়ে নিহত
- পূজার কেনাকাটায় যে বিষয়গুলো মাথায় রাখবেন
- মমতাকে ছেড়ে দিয়েছে দিল্লির পুলিশ
- জয়া আহসানের লুকে অভিষেকের শারদীয় ফ্যাশন
- কন্যাশিশু দিবস:প্রতি ৩ সেকেন্ডে বাল্যবিয়ের শিকার এক কন্যাশিশু
- নেত্রকোনায় ৪০ নারী পেলেন প্রশিক্ষণ ও সেলাই মেশিন
- জামালপুরে বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর
- নেত্রকোনায় ৪০ নারী পেলেন প্রশিক্ষণ ও সেলাই মেশিন
- শুভ মহালয়া আজ
- মজাদার ইলিশের কাচ্চি বিরিয়ানির রেসিপি
- ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা
- প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
- দুর্গাপূজা উপলক্ষে নিউমার্কেটে জমে উঠেছে কেনাকাটা
- মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক
- জামালপুরে বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর
- দুর্গোৎসবে বাড়িতে তৈরি করতে পারেন বাহারি সব রান্না
- ডেঙ্গু থেকে বাঁচতে কী করবেন?
- কন্যাশিশু দিবস:প্রতি ৩ সেকেন্ডে বাল্যবিয়ের শিকার এক কন্যাশিশু
- মমতাকে ছেড়ে দিয়েছে দিল্লির পুলিশ
- বাড়ল তেল ও চালের দাম, দিশেহারা ক্রেতারা
- কোম্পানীগঞ্জে বাসচাপায় মা-মেয়ে নিহত
- জয়া আহসানের লুকে অভিষেকের শারদীয় ফ্যাশন











