এমপি শহীদুজ্জামান করোনায় আক্রান্ত, ভবনের সবাই কোয়ারেন্টিনে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২ মে ২০২০ শনিবার
সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার
ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েেছন। তিনি বর্তমানে রাজধানীর ন্যাম ভবনের বাসায় কোয়ারেন্টিনে আছেন। পাশাপাশি ওই ভবনের অন্য বাসিন্দারাও কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভবন লকডাউনের কোনো বিষয় ঘটেনি। যেহেতু ওইটা একটা সংরক্ষিত এলাকা তাই সংসদ সচিবালয় থেকেই তারা ব্যবস্থা নিয়েছেন।’
জানে আলম বলেন, ‘আমরা এমপি মহোদয়ের সঙ্গে কথা বলেছি এবং ভবনের বাসিন্দাদের সঙ্গেও কথা বলেছি তারা সবাই হোম কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছেন।’
এর আগে গতকাল শুক্রবার রাতে সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক গণমাধ্যমকে শহীদুজ্জামান সরকারের করোনার রিপোর্ট পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, শহীদুজ্জামান সরকার গত মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর ন্যাম ভবনের বাসায় ওঠেন। এলাকা থেকে আসার পর শরীরে জ্বর দেখা দিলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার বিকেলে তাকে জানানো হয়েছে, তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।
দশম সংসদের হুইপ শহীদুজ্জামান বর্তমান একাদশ সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা


