ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১১:৫১:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো কোয়ার্টার ফাইনালে ফ্রান্স শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি

এমপি হিসেবে প্রথম টিকা নিলেন প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের (এমপি) মধ্যে প্রথম টিকা নিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি এই টিকা নেন।

টিকা নেয়ার পর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, টিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজবকে ভুল প্রমাণ করে সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে প্রথম টিকা নিলাম। আমি ভালো আছি, কোন সমস্যা হচ্ছে না। আপনারাও টিকা নিন।

এর আগে গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঁচজনকে টিকা দেয়া হয়। প্রথম টিকা নেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু বেরুনিকা কস্তা।

আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম টিকা নিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এর পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রথম টিকা নিয়েছেন হাসপাতালটির নাক কান ও গলা বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমি। এছাড়া মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতালেও টিকা দেয়া হবে আজ।

-জেডসি

 

এই বিভাগের জনপ্রিয়