এমি পুরস্কারে মনোনয়ন পেলেন রাধিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য সময়টা এখন শুধু উদযাপনের। হবেই না বা কেন? নেটফ্লিক্সের অ্যান্থলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ’-এর জন্য একজন অভিনেত্রীর সেরা পারফরমেন্স বিভাগে আন্তর্জাতিক এমি পুরস্কারের জন্য মনোনীত হলে সময় তো উদযাপনেরই।
এছাড়া সাম্প্রতিক কালে তার দুই ফিল্ম ‘আন্ধাধুন’ আর ‘প্যাডম্যান’-এর ভারতীয় জাতীয় পুরস্কার তো রয়েছেই। ভক্তদের বিশ্বাস এমি পুরস্কার রাধিকার ভাগ্যেই আছে। এই মনোনয়নই প্রমাণ করল ভারতের সবচেয়ে দক্ষ অভিনেত্রীদের একজন তিনি।
বলিউডেই নয় তিনি এখন হলিউডেও কাজ করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্রে তাকে নারী গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে। এই চলচ্চিত্রে তিনি নুর ইনায়েত খান ওরফে নোরা বেকারের ভূমিকায় অভিনয় করবেন। নুর ছিলেন বিমান বাহিনীর একজন অয়্যারলেস অপারেটর। ফরাসী রেজিস্ট্যান্সকে সহায়তা করার জন্য স্পেশাল অপারেশন একজিকিউটিভের সদস্য হিসেবে তিনি নাৎসি অধিকৃত ফ্রান্সে প্যারাসুটে অবতরণ করেন। তিনি ছিলেন প্রথম মুসলিম বীর নারী।
চলচ্চিত্রটি নির্মিত হবে শ্রাবণী বসুর লেখা ‘স্পাই প্রিন্সেস : দ্য লাইফ অফ নুর ইনায়েত খান’ অবলম্বনে। ফিল্মটি প্রযোজনা করবেন জাফর হাই এবং তাবরেজ নুরানি। রাধিকাকে আগামীতে বলিউডের ‘রাত আকেলি হ্যায়’ ফিল্মে নেওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে দেখা যাবে; ফিল্মটির কাজ সম্প্রতি লখনৌতে শেষ হয়েছে।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







