ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২৩:৪০:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

এলপি গ্যাসের দাম কমল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১০ পিএম, ৩ আগস্ট ২০২৫ রবিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দামও প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার (৩ আগস্ট) নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সাড়ে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৩২৬ টাকা, ১৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৫৯২ টাকা, ১৬ কেজির ১ হাজার ৬৯৮, ১৮ কেজির সিলিন্ডার ১ হাজার ৯১০ টাকা, ২০ কেজির ২ হাজার ১২২ টাকা, ২২ কেজির ২ হাজার ৩৩৪ টাকা, ২৫ কেজির ২ হাজার ৬৫৩, ৩০ কেজির ৩ হাজার ১৮৩ টাকা, ৩৩ কেজির ৩ হাজার ৫০২ টাকা, ৩৫ কেজির ৩ হাজার ৭১৪ টাকা এবং ৮৫ কেজির সিলিন্ডার ৪ হাজার ৭৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এর আগে, গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।