এশিয়াড: বাংলাদেশী নারী বক্সার জিনাতের বিদায়
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩ বুধবার
নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী নারী বক্সার জিনাত ফেরদৌস।
১৯তম এশিয়ান গেমসের পঞ্চম দিন বক্সিংয়ের প্রি কোয়ার্টার থেকে বিদায় নিয়েছেন নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী নারী বক্সার জিনাত ফেরদৌস। আজ মঙ্গোলিয়ার ইয়েসুগেন ওয়ুনতসেতসেগের কাছে ৫-০ পয়েন্টের ব্যবধানে হেরেছেন তিনি।
হাংজু জিমনেসিয়ামে ৫০ কেজি ওজন শ্রেনীতে প্রথমবার বাংলাদেশের জার্সিতে নেমেছিলেন জিনাত। প্রতিদ্বন্দ্বিতায় ৫ বিচারকের সবাই জিনাতের বিপক্ষে রায় দিয়েছেন। ফলে ৫-০ ব্যবধানে হার মানতে হয় তাকে।
উল্লেখ্য যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রাদেশিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশী বংশোদ্ভুত এই বক্সারের। সেখানকার বক্সিংয়ের মান খুবই উন্নত। যে কারণে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করায় তাকে দেশের হয়ে এশিয়ান গেমসে অংশগ্রহনের সুযোগ করে দেয় বক্সিং ফেডারেশন। তবে দেশের হয়ে তার অভিষেকটি খুব একটা সুখকর হয়নি।
বাংলাদেশের হয়ে অভিষেকে হতাশ হলেও ভবিষ্যতের জন্য আরো বেশী করে প্রস্তুতি নিতে চান এই বক্সার। সেই সঙ্গে আগামীতেও বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান তিনি। আগামী বছর প্যারিস অলিম্পিকেও অংশগ্রহনের স্বপ্ন দেখছেন জিন্নাত।
হাংজু গেমসে বাংলাদেশের জার্সি পড়ে সরাসরি প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে নেমে পরাজিত হবার পর জিনাত বলেন,‘ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমার দারুন লাগছে। প্রতিপক্ষ আমার চেয়ে কিছুটা শক্তিশালী ছিলেন এবং বেশ ইতিবাচক ছিলেন। আমি নিজের সেরাটা দিয়ে লড়েছি।’
যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রাদেশিক প্রতিযোগিতায় ভালো পারফর্মেন্স করলেও এশিয়ান গেমেসে তার পারফর্মেন্স দেখে হতাশ হয়েছেন অনেকেই। এক প্রশ্নের জবাবে জিনাত বলেন, এশিয়ায় অনেক ভালো বক্সার আছেন। তার মঙ্গোলিয় প্রতিপক্ষও বেশ অভিজ্ঞ ও পেশাদার বক্সার বলে উল্লেখ করেছেন জিন্নাত।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











