ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৯:১৭:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

এশিয়ান গেমসের সেমিফাইনালে ক্রিকেটকন্যারা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

এশিয়ান গেমসে নারী ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে  বাংলাদেশ নারী দল। আজ শুক্রবার বাংলাদেশ বনাম হংকং নারী ক্রিকেট দলের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। গেমসের নিয়ম অনুযায়ী র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশের নারীরা। 

ঝেইজ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় দুপুর ১২টায় খেলা শুরুর কথা থাকলেও দীর্ঘ প্রায় আড়াই ঘন্টা অপেক্ষার পর ম্যাচ রেফারি খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

আগামী রোববার সেমিফাইনালে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। আরেক সেমিতে পাকিস্তান মুখোমুখি হবে শ্রীলংকার। 

উল্লেখ্য, ২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসে রৌপ্য পদক জয় করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।