ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১:০৮:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

এশিয়া কাপ : বৃষ্টি বাধায় খেলা বন্ধ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটে বৃষ্টির কারণে এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি আপাতত বন্ধ রয়েছে।

বৃষ্টি নামার আগে পর্যন্ত শ্রীলঙ্কা ১৮ ওভার ১ বলে পাঁচ উইকেটে ৮৩ রান সংগ্রহ করেছে। এ পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৮ রানা করেন নীলাক্ষী ডি সিলভা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন রুমানা আহমেদ।

নারী এশিয়া কাপে চার ম্যাচে দুই জয়ে পয়েন্ট তালিকায় বর্তমানে পাঁচ নম্বরে আছে বাংলাদেশ। এর ফলে সেমিফাইনাল খেলার সমীকরণটা বাংলাদেশের জন্য কঠিন করে হয়ে গেছে। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে টাইগ্রেসরা।

সোমবার (১০ অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে শ্রীলঙ্কার সঙ্গে জেতার বিকল্প নেই বাংলাদেশের সামনে।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।

বাংলাদেশ একাদশ

মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা, রিতু মনি, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, সোহেলী আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার, সোবহানা মোস্তারি।