ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:৫৫:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

এ কে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার মারা গেছেন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ৮ জুন ২০২৫ রবিবার

এ কে খন্দকারের (বীরউত্তম) সঙ্গে তার স্ত্রী ফরিদা খন্দকার। সংগৃহীত ছবি  

এ কে খন্দকারের (বীরউত্তম) সঙ্গে তার স্ত্রী ফরিদা খন্দকার। সংগৃহীত ছবি  

মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি ও সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের (বীরউত্তম) স্ত্রী ফরিদা খন্দকার মারা গেছেন।

আজ রবিবার দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, আগামী বুধবার (১১ জুন) বাদ আসর বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশারে অবস্থিত শাহীন মসজিদে তার নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তেজগাঁও বিএএফ শাহীন কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে গতকাল শনিবার থেকে নিউমোনিয়া, ইউরোসেপসিস, হাইপোথাইরয়েডিজমসহ বিভিন্ন অসুস্থতাজনিত কারণে ঢাকা সিএমএইচে ভর্তি হন বলেও জানা যায়।

এ কে খন্দকার এবং তার স্ত্রী ফরিদা খন্দকারের এক ছেলে ও এক মেয়ে রয়েছ।