ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৩:৫৩:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

ওমরাহ করতে ঢাকা ছাড়লেন মাহি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

পূর্ব ঘোষণা অনুযায়ী ওমরার উদ্দেশ্যে রওনা দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। বুধবার (২৪ নভেম্বর) ওমরা হজ পালনের জন্য স্বামী রাকিবকে নিয়ে রওনা দিয়েছেন এই নায়িকা।

মাহি তার ফেসবুকে কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ওমরাহ করতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
সম্প্রতি নতুন করে ঘর বেধেছেন মাহিয়া মাহি। তার স্বামীর নাম রাকিব সরকার। তিনি ব্যবসায়ী ও গাজীপুরে এক রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি নিজেও রাজনীতির সঙ্গে জড়িত। তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। রাকিবের আগের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রাকিব তার প্রথম স্ত্রী স্বপ্না আক্তারকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেন মাহিকে।

উল্লেখ্য, সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর না যেতেই তাদের মধ্যে বিচ্ছেদের কথা শোনা যাচ্ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গেল মে মাসে অপুর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা দেন মাহি। তারপরই তৃতীয় বিয়ে করেন এই অভিনেত্রী।

বর্তমানে মাহির হাতে রয়েছে- ‘নরসুন্দরী’, ‘মাফিয়া’, ‘অহংকারী বউ’, ‘গ্যাংস্টার’সহ বেশ কিছু সিনেমা।