ওমিক্রনের সঙ্গে লড়তে খেতে হবে যে সব খাবার!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১০ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
করোনা ও করোনার নতুন ধরন ওমিক্রন নতুন করে আতঙ্কিত করে তুলেছে বিশ্ববাসীকে। করোনাভাইরাসে আক্রান্ত হলে ডায়েটের দিকে অবশ্যই বিশেষ নজর দিতে হবে। কিন্তু যারা এখনও করোনায় আক্রান্ত হননি, তাদেরও বেশি করে প্ল্যানড ডায়েটের মধ্যে দিয়ে যেতে হবে। কারণ সুস্থ থাকার ক্ষেত্রে এই ধরনের ডায়েটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেনে নেয়া যাক পুষ্টি বিশেষজ্ঞ ও চিকিৎসকের মতানুযায়ী কোন খাবার এই সময়ে ডায়েটে রাখা জরুরি।
ভিটামিন ও মিনারেল: এই সময়ে বেশি পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে। করোনাভাইরাসে আক্রান্ত হলে শরীর দুর্বল হয়ে পড়ে। শরীর থেকে তাই টক্সিন দূর করতে হবে। শরীরে ভিটামিন ও মিনারেলের জোগানও দিতে হবে। এ কাজে ডাবের পানি, লাস্যি, ঘোল, কমলালেবুর রস এবং পানির কোনও বিকল্প নেই।
প্রোটিন: বাড়াতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবারর গ্রহণের মাত্রা। প্রোটিন ক্ষতিগ্রস্ত কোষ মেরামতিতে সাহায্য করে এবং ইমিউনিটি বাড়ায়। এজন্য বাদাম, ডাল, দুগ্ধজাত দ্রব্য, মাংস, মাছের মতো প্রোটিনযুক্ত খাবার খেতে হবে।
তুলসী, আদা, গোলমরিচ, লবঙ্গ: শীতকালে সর্দি-কাশি প্রতিরোধ করতে পারে এমন বেশ কিছু উপকরণ রয়েছে, যেমন-- তুলসী, আদা, গোলমরিচ, লবঙ্গ, রসুন। খালি পেটে এগুলি খাওয়া যায়।
ভিটামিন ডি-সম্বৃদ্ধ খাবার: খেতে হবে ভিটামিন ডি-সম্বৃদ্ধ খাবার। কোভিড-১৯-এর মোকাবিলায় খেতে হবে মাশরুম, ডিমের কুসুম, দই বা অন্যান্য দুগ্ধজাত খাবার।
ভিটামিন সি-সম্বৃদ্ধ খাবার: খেতে হবে ভিটামিন সি-সম্বৃদ্ধ খাবার। ভিটামিন সি ইমিউনিটি বাড়ানোর সব চেয়ে ভালো উৎস। করোনায় আক্রান্ত হলে অবশ্যই লেবু জাতীয় ফল, সবুজ শাক-সবজি, পেয়ারা, কিউই, ব্রকোলি, স্ট্রবেরি, পেঁপে খাওয়া উচিত।
জিঙ্ক সম্বৃদ্ধ খাবার: পুষ্টি বিশেষজ্ঞ ও চিকিৎসকেররা বলছেন এই সময়ে জিঙ্ক সম্বৃদ্ধ খাবার খাওয়াও জরুরি। কুমড়ো বীজ, কাজু, কাবলি চানা এবং কিছু কিছু মাছ (যাতে জিঙ্ক রয়েছে) ডায়েটে রাখতে হবে। এই সব খাবার আমাদের শরীরে প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যান্টিঅক্সিড্যান্ট জোগান দেয়। সূত্র: জি নিউজ
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট