ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’,পশ্চিমবঙ্গেও বৃষ্টির শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ এএম, ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার
সংগৃহীত ছবি
ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে ওড়িশায় গোপালপুরের কাছাকাছি উপকূলে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়টির প্রভাবে ওড়িশায় পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে দমকা হাওয়া ও সমুদ্র উত্তাল হয়ে ওঠার সতর্কতা জারি করা হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সকালের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশায় উপকূল অতিক্রম করছে। স্থলভাগে প্রবেশের সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। উপকূল অতিক্রমের পর ধীরে ধীরে শক্তি হারাতে পারে ঘূর্ণিঝড়টি।
এদিকে দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ওড়িশায় সরকার। রাজ্যটির ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে তিন লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকাজ পরিচালনায় ৪২৩টি দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ৯ হাজার ৩৪১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র।
গত ২৪ দিনের মধ্যে এটি ওড়িশায় উপকূলে তৃতীয় ঘূর্ণিঝড়ের হুমকি। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টির অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে পরে গতিপথ পরিবর্তন করে এটি ওড়িশার গোপালপুর উপকূলের দিকে এগিয়ে আসে।
পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা
ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। শনিবারও রাজ্যটির বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
বিশেষ করে পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলার কয়েকটি এলাকায় আকস্মিক বন্যার মাঝারি ঝুঁকির কথা জানানো হয়েছে। এসব জেলার নিচু এলাকা, জল জমে এমন সড়ক এবং নদীসংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা ও হলদিয়া বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। সাগর দ্বীপ বন্দরে রয়েছে ২ নম্বর সতর্কসংকেত।
পশ্চিমবঙ্গ উপকূলে উত্তর-পূর্ব ও পূর্ব দিক থেকে ঘণ্টায় ২০ থেকে ২৫ নট বেগে বাতাস বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ নট পর্যন্ত পৌঁছাতে পারে। উপকূলীয় এলাকার অধিকাংশ স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।
কলকাতায় সরাসরি আঘাতের আশঙ্কা নেই
ঘূর্ণিঝড় ‘আকভান’ কলকাতায় সরাসরি আঘাত হানবে না বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে এর প্রভাবে শহরটিতে বৃষ্টি, দমকা হাওয়া ও জলাবদ্ধতা তৈরি হতে পারে। পরিস্থিতি বিবেচনায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে আবহাওয়া অধিদপ্তর।
উল্লেখ্য, ‘আকভান’ নামটি প্রস্তাব করেছে ইরান। উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণের নির্ধারিত পদ্ধতি অনুসারে এ নাম দেওয়া হয়েছে।
- কক্সবাজারে ট্রেনের ধাক্কায় মা-শিশুসহ ৪জনের প্রাণহানী
- ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু
- সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা
- ভারতের স্বাধীনতা সংগ্রামে মাতঙ্গিনী হাজরার অবদান
- একলাফে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম
- যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস
- ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’,পশ্চিমবঙ্গেও বৃষ্টির শঙ্কা
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা
- ঘূর্ণিঝড় ‘আকভান’: ওড়িশায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- লাল শাড়ি ও সোনালি গহনায় বিয়ের সাজে পূর্ণিমা
- পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ কবে
- প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অতি ভারী বৃষ্টির শঙ্কা
- গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও সেফগার্ডিং জোরদারে কর্মশালা
- হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
- হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
- `মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক রাখা লজ্জাজনক`
- ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু
- নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ
- ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
- মিয়ানমারে চার শহরে বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
- স্কুলে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ তারিখ
- নদী, ইতিহাস, রাজনীতি ও ঐতিহ্যের জনপদ গোপালগঞ্জ
- ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’,পশ্চিমবঙ্গেও বৃষ্টির শঙ্কা
- উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
- ঘূর্ণিঝড় ‘আকভান’: ওড়িশায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- তাপমাত্রা নেমে ১২.৫, শীতে জবুথবু পঞ্চগড়
- ঘূর্ণিঝড় ‘আকভান’ : বন্দরে ৩ নম্বর সংকেত
- যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসে সর্বনিম্ন











