ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১১:১৮:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ওয়াশিংটন পোস্টের প্রথম নারী নির্বাহী সম্পাদকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০২ এএম, ৪ জুন ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আকস্মিকভাবে পদত্যাগ করেছেন ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক স্যালি বুজবি। তিনি ছিলেন আমেরিকার জনপ্রিয় পত্রিকাটির গত ১৫০ বছরের ইতিহাসে প্রথম নারী সম্পাদক। স্যালি ২০২১ সালে ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক হন।
রোববার ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী এ খবর জানিয়েছেন।
প্রকাশক ও সিইও উইলিয়াম লুইস চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত নেওয়া পদক্ষেপের মধ্যে এটিই সবচেয়ে বড় বলে পত্রিকাটি জানিয়েছে। লুইস জানিয়েছেন, ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক প্রধান সম্পাদক ম্যাট মুরে স্যালির স্থলাভিষিক্ত হচ্ছেন। তবে স্যালি কেন পদত্যাগ করছেন সে সম্পর্কে কিছু বলেননি।
এদিকে স্টাফের কাছে পাঠানো ইমেইলে লুইস বার্তা কক্ষে নতুন বিভাগ চালুর কথা জানিয়েছেন। এটি গতানুগতিক বার্তা, সম্পাদকীয় ও মতামত বিভাগ থেকে আলাদা হবে। এআই ব্যবহার করে চালু করা নতুন বিভাগের দেখভাল করবেন ম্যাট মুরে।