কংগ্রেসের টিকিটে ভোটে লড়বেন ঊর্মিলা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। গুঞ্জন উঠেছে, ভারতের ১৭তম লোকসভার ভোটে কংগ্রেসের প্রার্থী হিসেবে উত্তর মুম্বই থেকে লড়বেন এই অভিনেত্রী।
এমন গুঞ্জনের জন্ম দিয়েছেন মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি সঞ্জয় নিরুপম। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই কংগ্রেস নেতা। এ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী ঊর্মিলার পরিবারের কোনো সদস্যও।
কংগ্রেস সূত্রে খবর, শীর্ষ নেতৃত্বের বিবেচনায় রয়েছেন ঊর্মিলা। খুব তাড়াতাড়িই সিদ্ধান্ত জানানো হবে। মু্ম্বাইয়ের ছয়টি লোকসভা আসনে নির্বাচন হবে আগামী ২৯ এপ্রিল। সেই নির্বাচনে ঊর্মিলাকে দেখা যাবে কিনা, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।
ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল শেট্টির নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।
মারাঠি ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় যাত্রা শুরু করেছিলেন ঊর্মিলা। বলিউডে নায়িকা হিসেবে সুযোগ পেয়ে উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় ছবি। একাধিক দক্ষিণী ছবিতেও তার অভিনয় মুগ্ধ করে দর্শকদের।
তবে বর্তমানে ঊর্মিলাকে রুপালি পর্দায় সেভাবে দেখা যায় না। দেখা মেলে না কোনো টিভি অনুষ্ঠানেও। এই কারণেই নায়িকা রাজনীতিতে সময় দিতে চান বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা অংশ। কিন্তু শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে।
-জেডসি
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি