কক্সবাজারে জমির বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ এএম, ২০ জানুয়ারি ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
কক্সবাজারে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে মা ও মেয়ে নিহত হয়েছেন। নিহত দুইজন হলেন- ওই এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জন্নাতুল ফেরদৌস (১৩)।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. আবদুল হালিম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে রয়েছেন।
স্থানীয় চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মহিউদ্দিন জানান, জমির বিরোধ নিয়ে একই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের (৩৫) সঙ্গে ঝগড়া বাধে তাদের। তাতে প্রতিপক্ষের কোপাঘাতে ঘটনাস্থলে রাশেদা বেগমের মৃত্যু হয়। মেয়ে জন্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিরিচ উদ্ধার করেছে। অভিযুক্তদের কেউ আটক হয়নি। তবে, অভিযান চলছে বলে জানা গেছে। ঘাতকেরা গাঢাকা দিয়েছে। আবুল কালামকে ধরতে পুরো এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার সকালে চলাচলের রাস্তা ঘেরা দিয়ে বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। তবে, আজিজুল হকের দাবি, নিজের ক্রয়কৃত জায়গায় ঘেরা দিতে গেলে বাধা দেন আবুল কালাম। বেশ কিছুদিন ধরে জমির বিরোধ চলে আসছিল।
-জেডসি
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে কমেছে সোনা ও রুপার দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা