কক্সবাজারে নিয়ে দুই তরুণীকে পরিকল্পিত খুনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৫ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
কক্সবাজারে বেড়াতে এসে অস্বাভাবিক মৃত্যু হওয়া দুই তরুণীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে পৃথক দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে হোটেল বিচ হলিডেতে অবস্থানকারী লাবণী আকতারের (১৯) মৃত্যুর ঘটনায় তার বাবা মনির হোসেন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় ও হোটেল রয়েল টিউলিপে অবস্থান নেওয়া মাফুয়া খানমের (২৯) মৃত্যুর ঘটনায় তার ভাই ছৈয়দুল ইসলাম বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেছেন।
শুক্রবার (২০ মে) কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন ও উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছে।
কক্সবাজার সদর থানায় ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার (১৯ মে) সকালে লাবণী আকতারের বাবা মামলাটি দায়ের করেন। যেখানে চারজনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে যাত্রাবাড়ী এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে কামরুল আলম (২০) ও আবদুর রহমানের ছেলে আরিফ রহমান নিলু (২১) আটকের পর ৫৪ ধারায় কারা হেফাজতে রয়েছে। পলাতক রয়েছেন শরীয়তপুরের নড়িয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে তানজিল হাসান (২১) ও নারায়ণগঞ্জের বাসিন্দা মাহিম হাসান অনিক (২০)।
তিনি জানান, মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন- তার মেয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়েছিল। অভিযুক্ত চারজন কৌশলে তাকে কক্সবাজার এনে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, চারবন্ধুর সঙ্গে গত ১১ মে কক্সবাজার আসেন লাবণী। এসে কলাতলীর বিচ হলি ডে নামে একটি আবাসিক হোটেল অবস্থান নেন। সেখানে ১৪ মে অসুস্থ হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৬ মে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এ সময় সঙ্গে আসা চারজনের মধ্যে দুইজন স্বীকার করেন তারা অতিরিক্ত মদপান করেছিলেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হলেও অপর দুইজন পালিয়ে যান। বুধবার (১৮ মে) দুপুরে লাবণী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অপরদিকে উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন, মাফুয়া খানমের মৃত্যুর ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আটক একজনকে আসামি করে মামলা করা হয়েছে। গত বুধবার সকালে গোপালগঞ্জের মাফুয়া খানম নামে ওই মেয়েটি দিনাজপুরের নাছির উদ্দিনের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল রয়েল টিউলিপে উঠেন। দুপুরে খাবার শেষে দুইজনই নিজেদের কক্ষে অবস্থান নেন। এর কিছুক্ষণ পর মেয়েটির শ্বাসকষ্টজনিত সমস্যার কথা জানানো হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তারা স্বামী-স্ত্রী ছিলেন না। প্রেমের সম্পর্কের জেরে কক্সবাজার এনে মাফুয়া খানমকে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় নাছির উদ্দিন পুলিশের হাতে আটক রয়েছেন।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




