কক্সবাজারে সাবিনাদের সংবর্ধনা দিবে বিওএ এবং সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
গত ১৬ নভেম্বর সাফজয়ী নারী ফুটবলারদের জন্য এক কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং বাংলাদেশ সেনাবাহিনী। এবার আরও একটি ঘোষণা দিল তারা। আগামী ৭ ডিসেম্বর সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিবে বিওএ এবং বাংলাদেশ সেনাবাহিনী
আর এই সংবর্ধনা দেওয়ার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে কক্সবাজারের ইনানী বিচকে। এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সামছ এ খান।
মূলত, পার্বত্য অঞ্চলের নারী ফুটবলারদের মাঝে ইতিবাচক সাড়া তৈরি করতে এই সংবর্ধনা কক্সবাজারে আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।
সামছ এ খান বলেন, যেখানে এই অনুষ্ঠানটা স্টেজ করবে, সেটা হলো কক্সবাজারের ইনানী বিচে, আপনারা জানেন। অনুষ্ঠানটা হবে বাংলাদেশ সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সমন্বয়ে। আমরা তাদের (নারী ফুটবলার) সংবর্ধনা দেব। পুরস্কৃত তো করা হবেই, সেটাকে যতটুকু আড়ম্বর করা যায়, সেটার জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে, ডিনার থ্রো করা হবে।
দেশের নারী ফুটবলে পার্বত্য অঞ্চলের অবদান উল্লেখ করে তিনি বলেন, দেশটা তো বাংলাদেশ, পুরোটাই বাংলাদেশ। এবং হ্যাঁ, ওদের একটা সিংহভাগ অংশীদারিত্ব তো রয়েছেই। আমাদের জয় এসেছে, ওদের অবদান অস্বীকার করা যাবে না। সে কারণে বৃহত্তর চট্টগ্রাম বিভাগেই অনুষ্ঠান করছি, আর সেখানের ভেতর সবচেয়ে নান্দনিক যে জায়গাটা, সেটা বেছে নিয়েছি।
এর আগে সাফজয়ীদের ১ কোটি টাকা পুরস্কার দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয় ২০ লাখ। এছাড়াও ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে দেড় কোটি টাকা পুরস্কারের।
বাফুফে এখনও ফুটবলারদের হাতে পুরস্কারের অর্থ তুলে দিতে না পারলেও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিসিবি ইতোমধ্যে সাবিনাদের পুরস্কার বুঝিয়ে দিয়েছে। আগামী ৭ ডিসেম্বর সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বিওএ এবং বাংলাদেশ সেনাবাহিনী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











