কঙ্গনা রানাউতের বিরুদ্ধে ফৌজদারী মামলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
এবার কৃষিবিল বিরোধীদের আক্রমণ করতে গিয়ে বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। শনিবার নায়িকার বিরুদ্ধে অপরাধমূলক ফৌজদারী মামলা দায়ের হলো কর্ণাটকের টুমকুরের বিচারবিভাগীয় মাজিস্ট্রেট আদালতে।
জানা গিয়েছে, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে অপরাধ আইনের ৪৪ মর্যাদাহানি, ১০৮ অপরাধমূলক কাজে মদত দেয়া, ১৫৩ দাঙ্গায় উস্কানি, ১৫৩ (এ) ভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতায় ইন্ধন জোগানো এবং ৫০৪ সামাজিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন অবমাননাকর মন্তব্য করার কারণে মামলা দায়ের করা হয়েছে।
মূলত গত সপ্তাহে সংসদে বিতর্কিত কৃষি বিলটি পাশ করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। তাতে ন্যূনতম সহায়ক মূল্য ঘিরে ধোঁয়াশা থাকায় বিলটির বিরুদ্ধে আন্দোলনে নামেন কৃষকরা। কিন্তু তাদের আশ্বস্ত করে টুইটারে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, নতুন বিল আইনে পরিণত হলেও ন্যূনতম সহায়ক মূল্য চালু থাকবে।
মোদির সেই টুইটটি শেয়ার করে কৃষিবিল বিরোধীদের আক্রমণ করে বসেন কঙ্গনা রানাউত। টুইটারে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীজি, কেউ ঘুমালে তাকে জাগানো যায় কেউ না বুঝলে তাকে বোঝানো যায় কিন্তু যিনি ঘুমানোর অভিনয় করেন, বুঝেও না বোঝার ভান করেন, আপনার বোঝানোয় তা কী যায় আসে? এরা সেই সন্ত্রাসগোষ্ঠী, যারা সিএএ-র আওতায় কারও নাগরিকত্ব না গেলেও রক্তবন্যা বইয়ে দিয়েছিলেন।
কঙ্গনার এই টুইটটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে। অনেকের কথায়, অভিনেত্রী দেশের দরিদ্র কৃষকদের চরম অপমান করেছেন। তাই কঙ্গনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত বলেও দাবি তুললেন নেটিজেনরা। তবে অন্য এক টুইটে কৃষকদের সন্ত্রাসবাদী বলেননি বলে পাল্টা দাবি করেন কঙ্গনা। আর অভিযোগ প্রমাণ করতে পারলে টুইটার ছেড়ে দেবেন বলেও ঘোষণাও দিয়েছেন বলিউডের এই বিতর্কিত কুইন।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











