কণ্ঠশিল্পী মিলাকে খুঁজছে পুলিশ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার
ছবি: সংগৃহীত
অ্যাসিড নিক্ষেপের মামলায় কণ্ঠশিল্পী মিলা ও তার সহযোগী কিম জন পিটার হালদারের বিরুদ্ধে গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত। মামলায় হাজিরা না দেওয়ায় ঢাকার অ্যাসিড দমন ট্রাইবুনালের জেলা জজ এই গ্রেফতারির আদেশ দেন।
আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারি আদেশের বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী বলেন, মিলা ও তার সহযোগী কিমকে গ্রেফতারের জন্য তল্লাশি চলছে। গতকাল বৃহস্পতিবার রাতেও মিলার মিরপুরের বাসায় তল্লাশি চালাই, কিন্তু এখনও তিনি ধরাছোঁয়ার বাইরে। আশা করি, শিগগিরই তাদের গ্রেফতার করে আদালতে সমর্পণ করতে পারব।
জানা গেছে, ২০১৯ সালের ২ জুন প্রাক্তন স্বামীর ওপর অ্যাসিড নিক্ষেপের মামলায় সিআইডির তদন্তে অভিযুক্ত হন সংগীত শিল্পী মিলা ও তার সহযোগী কিম। এরপর ২০২০ সালের ৩০ ডিসেম্বর সিআইডি আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে এ বছরের ২৮ জানুয়ারি ঢাকার অ্যাসিড দমন ট্রাইব্যুনাল ওই চার্জশিট আমলে নিয়ে উভয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও পলাতক থাকায় ক্রোকি পরোয়ানা জারি করেন।
এরপর গত ৯ ফেব্রুয়ারি আদালতের জারিকৃত গ্রেফতারি পরওয়ানা পল্লবী থানায় পৌঁছায়। এরপর থেকেই পল্লবী থানা পুলিশ অভিযুক্ত মিলা ও তার সহযোগী কিমকে খুঁজছে। তাদের আবাসস্থল ও সম্ভাব্য অবস্থানে কয়েক দফা তল্লাশি চালিয়েও তাদেরকে গ্রেফতার করা যায়নি। পরিবারের দাবি, তারা কোথায় আছে এ সম্পর্কে তাদের ধারণা নেই।
উল্লেখ্য, মিলার সহযোগী কিম ২০১৯ সালের জুলাই মাসে ঢাকা ক্যান্টনমেন্টের একটি বাসা থেকে গ্রেফতার হয়ে কারাগারে যান। পরবর্তীতে জামিন নিয়ে আর আদালতে হাজিরা দেননি। অপরদিকে মিলা এই মামলার ১নং আসামি। তিনি এখন পর্যন্ত কখনওই আদালতের মুখোমুখি হননি।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’






