ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২:০২:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

কন্যা সন্তানের মা হলেন তিশা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১১ পিএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা কন্যাসন্তানের মা হয়েছেন।আজ বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।

অভিনেত্রী তিশা নিজেই ফেসবুকে এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, মা ও মেয়ে দুজনই ভালো আছেন।

তিনি আজ বুধবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৯টায় লিখেছেন, ‘খোদার বাগান থেকে সে আজ রাত ৮টা ২৭ মিনিটে বাবা-মায়ের ঘরে ভ্রমণ করেছে। আলহামদুলিল্লাহ।’

তিশা জানান, তাদের কন্যার নাম দিয়েছেন ইলহাম নুসরাত ফারুকী।

ভালোবেসে ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দীর্ঘ এক যুগ ধরে হাসিমুখে সংসার করে যাচ্ছেন তারা। গেল বছরের ২৮ ডিসেম্বর মা হওয়ার কথা গণমাধ্যমকে নিজেই জানান তিশা। সেসময় সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ইমরোজ তিশা দুটো ছবি পোস্ট করে।

তিশা লেখেন, আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- ‘আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন?’ ‘আমি কেন সবকিছুতে অনুপস্থিত?”