ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৪:১৯:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

কন্যা সন্তানের মা হলেন সোফি টার্নার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনা আতঙ্কের মধ্যেই জোনাস পরিবারে খুশির জোয়ার। গত সপ্তাহের বুধবারে যুক্তরাষ্ট্রের লজ অ্যাঞ্জেলসের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সোফি টার্নার।জোনাস পরিবার সদ্যোজাতের নাম রেখেছেন উইলা জোনাস।

২০১৬ সালে নভেম্বরে মার্কিন পপ গায়ক জো জোনাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ‘এক্স ম্যান’ খ্যাত জনপ্রিয় এই অভিনেত্রী। ২০১৭ সালে এনগেজমেন্ট এবং ২০১৯ সালে প্যারিসে তাদের বিয়ে হয়।

‘গেম অফ থ্রোনস’-এর নায়িকা সোফি যে মা হতে চলেছেন, গত ফেব্রুয়ারি মাসে সেই খবর প্রথম প্রকাশ্যে আসে। তবে সোফির অন্তঃসত্ত্বা হওয়ার খবর যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করেছেন স্বামী জো ও জোনাস পরিবার। কিন্তু রেহাই পাননি। ফটোসাংবাদিকদের বদৌলতে তা প্রকাশ হয়ে যায়।

-জেডসি