কপ২৫ সম্মেলনে যোগ দিতে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ২১ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
স্পেনে হতে যাওয়া ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাওয়া কনফারেন্স অব পার্টি (কপ২৫)-এর এই অধিবেশন ২ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রী মাদ্রিদের উদ্দেশে ৩০ নভেম্বর (শনিবার) ঢাকা ছাড়তে পারেন। প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ৪ ডিসেম্বর (বুধবার)।
এর আগে, চিলি চলমান সরকারবিরোধী আন্দোলনের কারণে আসন্ন কপ২৫ বার্ষিক জলবায়ু সম্মেলনের আয়োজক হওয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় দেশটি।
কপ২৫ সম্মেলন উপলক্ষে ব্রিটিশ হাইকমিশন, ব্রিটিশ কাউন্সিল ও জিআইজেড’র সহযোগিতায় ঢাকার জার্মান দূতাবাস বুধবার (২ নভেম্বর) এক ছবি প্রদর্শনী শুরু করেছে। ‘ক্লাইমেট চেইঞ্জ- টাইম ফর অ্যাকশন’ শীর্ষক এই প্রদর্শনী চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
ঢাকার জার্মান দূতাবাস বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে আরো বেশি করে দৃশ্যমান হচ্ছে ও সাম্প্রতিক প্রতিবেদনগুলো জানাচ্ছে যে- প্রভাবগুলো আগের পূর্বাভাসের চেয়ে দ্রুত ঘটছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন প্রদর্শনীর উদ্বোধন করেন ও ছবি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ ও ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স কানবার হোসেন বোর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্য বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করেন।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











