ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২৩:৫০:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

কপ-২৯ সম্মেলনে আজ ভাষণ দেবেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৩ নভেম্বর ২০২৪ বুধবার

গতকাল ১২ নভেম্বর কপ-২৯ সম্মেলনে যোগ দিতে গেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গতকাল ১২ নভেম্বর কপ-২৯ সম্মেলনে যোগ দিতে গেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আজ বুধবার কনফারেন্স অব দ্য পার্টিস-২৯ (সংক্ষেপে, কপ-২৯)-এ ভাষণ দিবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে তিনটার মাঝে এই সম্মেলনের ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিবেন তিনি।

গতকাল মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলন শুরু হয়।

অধ্যাপক ইউনূস জলবায়ু সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে এখন বাকুতে রয়েছেন।