কবিতা : নারী
ফারুক নওয়াজ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৯ পিএম, ১ জুন ২০২০ সোমবার
ফারুক নওয়াজ
আজ পৃথিবীতে এত উচ্ছ্বাস, এত গান এত হাসি…
এত উৎসব এত উদযোগ, এত ভালোবাসা-বাসি…
এত আবেগের উৎফুল্লতা, এত স্নেহ, এত মায়া…
এত খুনসুটি, এত অভিমান, এত আঁচলের ছায়া…
এত আকুলতা, এত ব্যাকুলতা,এত প্রেম-বিরহপালা…
নারীই করেছে সৃজন এসব মনন-সৃষ্টিশালা।
আজ পৃথিবীতে এত সমাগম, এত মানুষের মেলা…
এত স্বপ্নের হাতছানি… এত সোনালি সকালবেলা…
এত জয়গাথা, এত প্রত্যাশা, এত উত্থানধারা…
নারী না থাকলে জীবন হতো কি এমন পাগলপারা!
নারীই স্রষ্টা হৃদয়-দ্রষ্টা… সৃষ্টি না-হলে নারী…
থাকত না এত প্রতিদ্বন্দ্বিতা, লাগত না তরবারি।
ভাবত না কেউ আগামীকে নিয়ে, স্বপ্ন হতো না দেখা…
হতো না সৃষ্টি লায়লা-মজনু, প্রেমের কবিতা লেখা।
রাধিকার কথা ভাবত না কেউ, কৃষ্ণ হতো না উদয়…
নারী আছে বলে আজো দেবদাস নেশার বোতলে বুঁদ হয়।
নারী আছে বলে এত গাড়ি আছে, আছে মেঘছোঁয়া বাড়ি…
নারী আছে বলে বাড়িমুখো কেউ ছুটে যায় তাড়াতাড়ি…
নারী আছে বলে কেউবা পার্কে, কেউ যায় হানিমুনে…
নারী আছে বলে কেউবা ব্যাঙ্কে টাকা রাখে গুনে-গুনে।
নারী আছে বলে মিলনে- বিরহে-আবেগে অশ্রু ঝরে…
নারী আছে বলে মরতে গিয়েও বাঁচতে ইচ্ছে করে!
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



